News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগঢ়ের গড়িয়াবন্দে ট্রাক্টর ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫, আহত ২৫
Image

ছত্তিশগঢ়ের গড়িয়াবন্দে ট্রাক্টর ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫, আহত ২৫

accidentগড়িয়াবন্দ, ২ জানুয়ারি (হি.স.): ছত্তিশগঢ়ের গড়িয়াবন্দ জেলায় ট্রাক্টর ও যাত্রীবোঝাই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মোট পাঁচ জন| দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন| মৃতদের মধ্যে রয়েছেন তিন মহিলা ও ৬ বছরের এক শিশু| রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে গড়িয়াবন্দ জেলায়, গড়িয়াবন্দ-রায়পুর সড়কে শ্যামনগরের কাছে| গড়িয়াবন্দ অতিরিক্ত পুলিশ সুপার নেহা পান্ডে জানিয়েছেন, রবিবার রাতে গড়িয়াবন্দ-রায়পুর সড়ক ধরে মানা বস্তি গ্রামে ফিরছিল যাত্রীবোঝাই বাসটি| বাসে মোট ৪০ জন যাত্রী ছিলেন| শ্যামনগরের কাছে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির| ঘটনাস্থলেই প্রাণ হারান তিন মহিলা ও এক শিশু সহ মোট পাঁচ জন| আহত ২৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে|
অতিরিক্ত পুলিশ সুপার নেহা পান্ডে জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় ১২ জনকে রায়পুরের ড. বিআর আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালেভর্তি করা হয়েছে| বাকিরা রাজিম-এর কমিউনিট হেলথ কেয়ারে চিকিত্সাধীন| মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি|

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top