নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারী৷৷ আগরতলা পুর নিগমের ৬ নং ওয়ার্ডে গত কয়েকদিন ধরে পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে পড়েছে৷ স্থানীয় উত্তোলক কেন্দ্রটি বিকল হয়ে পরার ফলেই পাইপ লাইনে জল সরবরাহ বন্ধ হয়ে পড়ে৷ এটি সারাইয়ের কাজ চলেছে ধীর গতিতে৷ পাইপ লাইনে জল না পাওয়ায় ৬ নং ওয়ার্ডের ভালুকিয়া টিলার এলাকার লোকজন জটিল সমস্যায় পড়েছেন৷ এবিষয়ে তাঁরা স্থানীয় কাউন্সিলারের দ্বারস্ত হন৷ কিন্তু ইতিবাচক কোন সাড়া মিলেনি৷ তাতে ক্ষুব্ধ হয়েই ঐ এলাকার লোকজন পথ অবেরাধ করেন৷ অবরোধের ফলে পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করে৷ খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ছুটে যান৷ এমনকি জরুরি ভিত্তিতে ট্যাঙ্কারে করে ঐ এলাকায় জল সরবরাহ করা হয়৷ এরপরই পথ অবরোধ মুক্ত করেন এলাকাবাসী৷

জলের দাবীতে পথ অবরোধ নিগম এলাকায়
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















