News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক বোড়োল্যান্ড : ৯ জানুয়ারি সাত জেলায় জাতীয় সড়ক অবরোধ
Image

পৃথক বোড়োল্যান্ড : ৯ জানুয়ারি সাত জেলায় জাতীয় সড়ক অবরোধ

assam-mapগুয়াহাটি, ০১ জানুয়ারি, (হি.স.) : পৃথক বোড়োল্যান্ড রাজ্যের দাবির পাশাপাশি প্রস্তাবিত বোড়োল্যান্ডের বাইরে বসবাসসকারী বোড়োদের রাজনৈতিক অধিকারের দাবিতে আগামী ৯ জানুয়ারি সকাল পাঁচটা থেকে কোকরাঝাড়, বাকসা, ওদালগুড়ি, শোণিতপুর, ধেমাজি, মরিগাঁও এবং গোয়ালপাড়া জেলায় ২৪ ঘণ্টার জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে নিখিল বোড়ো ছাত্র সংস্থা (আবসু), এনডিএফবি (প্রগতিশীল) এবং পিপলস জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বোড়োল্যান্ড মুভমেন্ট (পিজেএসিবিএম)।
এক যৌথ বিবৃতির মাধ্যমে এই খবর জানিয়েছেন আবসু সভাপতি প্রমোদ বোড়ো, এনডিএফবি (প্রগতিশীল)-এর সাধারণ সম্পাদক বি সৌমখউর এবং পিজেএসিবিএম-এর মুখ্য আহ্বায়ক রাকেশ বোড়ো। তবে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ৯ জানুয়ারি আহূত ২৪ ঘণ্টার জাতীয় সড়ক অবরোধ থেকে সামরিক, সংবাদ মাধ্যম, স্বাস্থ্য বিভাগ, দুগ্ধ পরিবাহী গাড়ির পাশাপাশি বিয়ে, শিক্ষা-ভ্রমণকারীদের গাড়ি-সহ জরুরি পরিষেবার গাড়িকে মুক্ত রাখা হবে। তাঁরা জানান, তাঁদের যৌথ অবিরাম আন্দোলনের পরও সরকার বোড়োদের উল্লিখিত দাবি পূরণে এখন পর্ষন্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। তাই ফের এই তিন সংগঠন ধারা আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছে।
২৪ ঘণ্টার জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিই শেষ নয়, এর পর তাঁরা আগামী ২৪ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার রেল-রোকো, এপ্রিলে জেল-ভরো এবং মে মাসে রাজ্য সরকারের সঙ্গে অসহযোগ আন্দোলনের কর্মসূচিও পালন করবেন বলে যৌথ বিবৃতিতে জানিয়েছেন নেতারা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top