News Flash

  • Home
  • Uncategorized
  • বাধ্য করা হলে শক্তি প্রদর্শনে বিরত থাকবে না ভারত, নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি নয়া সেনাপ্রধানের
Image

বাধ্য করা হলে শক্তি প্রদর্শনে বিরত থাকবে না ভারত, নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি নয়া সেনাপ্রধানের

bipin-rawatনয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.) : নাম না নিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন দেশের ২৭তম সেনাপ্রধান জেনেরাল বিপিন রাওয়াত। গতকাল দায়িত্বভার গ্রহণ করে আজ সেনার অবস্থান স্পষ্ট করলেন জেনেরাল রাওয়াত। তিনি বললেন, ভারত সবসময় শান্তির পক্ষে। কিন্তু, যদি বাধ্য করা হয়, তাহলে শক্তি প্রদর্শন থেকে বিরত থাকবে না সেনা।
পৃথিবীর দ্বিতীয় শীর্ষ স্থলসেনা হল ভারতীয় সেনা। গতকাল দলবীর সুহাগের হাত থেকে সেই সেনার দায়িত্বভার সঁপে দেওয়া হয়েছে বিপিন রাওয়াতের হাতে। তারপর আজ তাঁকে দিল্লির সাউথ ব্লকে গার্ড অফ অনার দেওয়া হয়। সেখানে তিনি বলেন, আমরা শান্তি বজায় রাখার চেষ্টা করব। কিন্তু শত্রুরা দুর্বল মনে করলে ভারতীয় সেনা ছেড়ে কথা বলবে না। প্রসঙ্গত, গত বছর ৬৩ জন সেনা জওয়ান শহিদ হয়েছেন। প্রায় ২২৫ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে পাকিস্তান। সেই তথ্য মাথায় রেখে পাকিস্তানকে এই হুঁশিয়ারি দিলেন বলে মনে করা হচ্ছে। নয়া সেনাপ্রধান আরও জানিয়েছেন, তাঁর চোখে প্রতিটি সেনা জওয়ান সমান। সে যে পলটন থেকেই হোন না কেন। সেনা জওয়ানরা একে অপরের সঙ্গে কাজ করে যাবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top