News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের মাধ্যমে দেশে শুদ্ধিকরণ চলছে সুফল পাবেন দেশবাসী দাবী প্রধানমন্ত্রীর
Image

নোট বাতিলের মাধ্যমে দেশে শুদ্ধিকরণ চলছে সুফল পাবেন দেশবাসী দাবী প্রধানমন্ত্রীর

pm-narendra-modiনয়াদিল্লী, ৩১ ডিসেম্বর (হিঃসঃ)৷৷ নোট বাতিলের মাধ্যমে দেশে শুদ্ধিকরণ অভিযান চলছে বলে দাবী করেন প্রধানমন্ত্রী৷ নতুন বছরের প্রাক সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, দেশের মানুষ দুর্নীতি, কালোটাকাকে পরাস্থ করতে বলিদান করেছেন৷ তাঁরা প্রমাণ করেছেন সততা এখনো আছে৷ কালো টাকা, জাল নোট, দুর্নীতির ফলে মানুষের দম আটকে আসছিল৷ নোট বাতিল করে মানুষের এই সমস্ত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে৷ তিনি দাবি করেন, আগামীদিনে দেশবাসী এর সুফল পাবেন৷
এরই পাশাপাশি নোট বাতিলের জেরে উদ্ভুত সমস্যায় নতুন বছরের আগে দেশবাসীর মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণে দেশবাসীর উদ্দেশ্যে এক গুচ্ছ প্রকল্প ঘোষণা করেন তিনি৷ তাতে গৃহঋণ থেকে শুরু করে কৃষিঋণও ছাড় দেওয়া হয়েছে৷ এদিন তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, দেশ স্বাধীনের পর এখনও শহরে ও গ্রামে বহু মানুষের নিজস্ব বাড়ি নেই৷ তাই সরকার এই কথা চিন্তা করে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে৷ এই জন্য সরকার দুটি প্রকল্প হাতে নিয়েছে৷ শহরে নয় লক্ষ পর্যন্ত সুদের হারে চার শতাংশ ছাড় এবং বার লক্ষ পর্যন্ত গৃহঋণে সুদের হার তিন শতাংশ ছাড় দেওয়া হবে৷ আর গ্রামীণ এলাকায় ৩৩ শতাংশ নতুন বাড়ি তৈরী হবে৷ এজন্য দুই লক্ষ পর্যন্ত গৃহঋণে সুদের হারে তিন শতাংশ ছাড় দেওয়া হবে৷ গ্রামীণ এলাকায় নতুন বাড়ি তৈরী ও মেরামতির ক্ষেত্রে এই ছাড়া পাওয়া যাবে৷ এছাড়া আগামী তিন মাসে তিন কোটি কিষাণ ক্রেডিট কার্ডকে রু-পে কার্ডে পরিবর্তন করার কথাও প্রধানমন্ত্রী ঘোষণা করেন৷ তিনি বলেন, কৃষিঋণের ক্ষেত্রে সরকার ষাট দিনের জন্য কৃষিঋণ মুকুব করবে৷ আর ছোট ব্যবসায়ীদের ক্রেডিট গ্যারান্টি এক কোটি থেকে বাড়িয়ে দুই কোটি করা হয়েছে৷ এছাড়া গর্ভবতী মহিলাদের জন্য পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন তিনি৷ এই আর্থিক সাহায্য কেবলমাত্র গর্ভবতী মহিলাদের প্রসব, টিকাকরণ, পুষ্টিকর খাবারের জন্য বরাদ্দ করা হবে৷ এজন্য সরকার দেশের সমস্ত জেলা হাসপাতালগুলিতে পরিকাঠামো ব্যবস্থা চালু করবে৷ প্রবীন নাগরিকদের ক্ষেত্রে ব্যাঙ্কে সাড়ে সাত লক্ষ টাকা আমানতের উপর দশ বছরের জন্য আট শতাংশ হারে সুদ নিশ্চিত করা হবে৷ এই টাকা চাইলে তাঁরা মাসে মাসেও তুলতে পারবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top