News Flash

  • Home
  • Uncategorized
  • এক মহিলার নামে পৃথক স্থানে ভোটার আইডি ও রেশন কার্ড
Image

এক মহিলার নামে পৃথক স্থানে ভোটার আইডি ও রেশন কার্ড

scamনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ ডিসেম্বর৷৷ দুই বিধানসভা কেন্দ্রে এক মহিলা ভোটারের নাম৷ ১৬ বিশালগড় বিধানসভা কেন্দ্রের ভোটার কার্ড নম্বর ইজেডএইচ ০০৩১০৯৬ এবং ৪২ অমরপুর বিধানসভা কেন্দ্রের ভোটার কার্ড নম্বর সিপিএল ০৩৮৪৯৪১৷ দুটি বিধানসভা কেন্দ্রেই ভোটার হলেন রত্না সাহা৷ ঐ মহিলার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে৷ দুই বিধানসভা কেন্দ্রেই দুটি রেশন কার্ডে রয়েছে তার নাম৷ বিশালগড় দ্বাদশ শ্রেণী সুকলের বুথের অন্তর্গত রত্না সাহার বিয়ে হয় অমরপুর যতনবাড়ির দাস পাড়ার রবীন্দ্র রাহার সঙ্গে৷ বিয়ের পর রত্না সাহা রত্না রাহা নামে স্বীকৃতি পায়৷ ২০০৮ সালে রত্না তার একমাত্র কন্যাকে নিয়ে বিশালগড়ে বাপের বাড়িতে চলে আসে৷ স্বামী রবীন্দ্র রাহা অনেকভাবে কাকুতি মিনতি করেও নিজ বাড়িতে ফিরিয়ে নিতে পারেনি৷ স্থানীয় শাসক দলের এক নেতার কারসাজিতে পুনরায় বিশালগড় বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম তুলে নিয়েছেন ঐ মহিলা৷ এরজন্য তাকে ট্রান্সফার সার্টিফিকেটও আনতে হয়নি৷ সূত্রের খবর ভোটার  তালিকায় নাম তুলে ক্ষান্ত হননি রত্না৷ রত্নার রেশন কার্ডে মা কাজল রাণী সাহা পরিবারের কর্তা উল্লেখ করে কন্যা সহ তিন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে৷ মহিলা রত্না সাহার নামে প্রশাসনিক জালিয়াতিক অভিযোগ উঠেছে৷ এই নিয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top