News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন বছরের শুরু থেকেই ত্রিপুরায় নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ক্যারি-ব্যাগ
Image

নতুন বছরের শুরু থেকেই ত্রিপুরায় নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক ক্যারি-ব্যাগ

plastic-carry-bagআগরতলা, ২৩ ডিসেম্বর (হি.স.) : আগামী বছরের শুরুতেই ত্রিপুরায় বন্ধ হচ্ছে প্লাস্টিক ক্যারি-ব্যাগের ব্যবহার। ২০১৭ সালের পয়লা জানুয়ারি থেকে আর কেউ ব্যবহার করতে পারবেন না প্লাস্টিক ক্যারি-ব্যাগ। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন।
সমগ্র রাজ্যে ১ জানুয়ারি থেকে যে কোন মাপের প্লাস্টিক ক্যারি-ব্যাগ তৈরি, আমদানি, মজুত, পরিবহন, বিক্রি এবং ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই আদেশ অবমাননা করলে স্থায়ী ব্যবসায়ী বা দোকানদারদের ক্ষেত্রে ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত এবং অস্থায়ী ব্যবসায়ী বা দোকানদারদের ক্ষেত্রে ১০০ থেকে ২০০ টাকা জরিমানা করা হবে।তাছাড়া শাস্তি প্রদানের কথাও বলা হয়েছে।
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষে জানানো হয়েছে প্লাস্টিক ক্যারি-ব্যাগ বিরুদ্ধে এই অভিযান নিয়মিত জারী থাকবে। এই অভিযানকে সফল করতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে প্লাস্টিক ক্যারি-ব্যাগ বর্জন করার আহ্বান করা হয়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top