News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচনের সরব প্রচারের শেষ লগ্ণে কৈলাসহরে দলগুলির তৎপরতা
Image

উপনির্বাচনের সরব প্রচারের শেষ লগ্ণে কৈলাসহরে দলগুলির তৎপরতা

Election Stampনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ ডিসেম্বর৷৷ ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনের আজ সরব প্রচারের শেষ দিনে ঊনকোটি জেলার অন্তর্গত সব নির্বাচনী এলাকায় রাজনৈতিক দলের নেতারা প্রচারে ঝড় তুলেন৷ ভোটারদের মন জয় করতে সর্বশক্তি প্রয়োগ করেন৷ একের পর একসভা বাড়ি বাড়ি প্রচার সহ ভোটারদের মন জয় করতে কোন কিছুর খামতি রাখেনি৷ সাধারণ এক দুইটি পঞ্চায়েতের পনির্বাচনে দলের রাজ্য স্তরের নেতারা পর্যন্ত প্রচার করেছেন যা বিগত এরকম নির্বাচনে চোখে পড়েনি৷ ঊনকোটি জেলায় সিপিআইএম রাজ্য সম্পাদক বিজন ধর, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব এবং প্রদেশ কংগ্রেস সভাপতির নিজ জেলায় নির্বাচনে প্রচার করেছেন৷ এই তিন রাজনৈতিক দলের ব্যক্তি  ঊনকোটি জেলার অন্তর্গত উপনির্বাচনগুলিতে প্রচার করেছেন যার ফলে মনে করা হচ্ছে  এই নির্বাচনটা কিছু গুরুত্বপূর্ণ৷  একটি জেলা পরিষদ, একটি পঞ্চায়েত সমিতি ও তিন ব্লকের মোট ৬টি গ্রাম পঞ্চায়েতের আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷  এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ  নির্বাচন হল গৌর নগর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ৫নং আসনের উপনির্বাচন৷ এই আসন কংগ্রেস, সিপিএম যে দল জয়ী হবে সে দল পঞ্চায়েতে ক্ষমতা দখল  করবে৷ গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতের মোট এগারটি আসনের মধ্যে ৬টি আসন জয়লাভ করে শাসক দল সিপিআইএম পঞ্চায়েতের ক্ষমতায়  আসে৷ কংগ্রেস  দল পাঁচটি আসন দখল করেছিল৷ প্রায় আট মাস পূর্বে শাসক দলের পঞ্চায়েতের উপপ্রধান ইছাক আলির অকাল মৃত্যুর কারণে এই আসনে উপনির্বাচন হচ্ছে৷ নির্বাচন ঘোষণা হবার পূর্ব থেকে প্রার্থী গোপনে ঠিক করে প্রচার চালিয়েছিলেন কংগ্রেস,  সিপিআইএম দল৷ যদিও এই আসনে বিজেপি প্রার্থী দিয়েছে৷ তবে মূল লড়াই হবে কংগ্রেস সিপিআইএম দলের মধ্যে৷ শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্য সভায় অনেক কথা বলেছেন বিজেপি ও কংগ্রেস৷ কার শাসক দল এই আসনে দলের একজন ওজনদারি ব্যক্তিকে  প্রার্থী দিয়েছেন৷ তার সমালোচনার কোন দিক বাকি রাখেননি কংগ্রেস, বিজেপি দলের নেতারা৷  তবে প্রচারে অনেক এগিয়ে শাসক দল৷ কংগ্রেস সর্বশক্তি নিয়ে প্রচার করছে৷ এই আসন জয় করতে কোন দল কোন কিছু কম করবে না বলে মনে হয় ভোটারদের  মন জয় করতে৷  গত কয়েক মাস ধরে  পঞ্চায়েত প্রায় অচল অবস্থায়৷  ২৩ ডিসেম্বর গণনা করার পর যে দল এই আসন দখল করবে সে দল পঞ্চায়েতের ক্ষমতায় বসবে৷ যার পলে এই াাসনটা কংগ্রেস সিপিআইএম দলের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ৷ লক্ষ্মীপুর ৫নং আসনের মোট ৩৯৭ জন ভোটার রয়েছে৷ এর মধ্যে  পুরুষ ২০২, মহিলা ১৯৫ জন ভোটার৷ নির্বাচনী ক্ষেত্র একটি৷  ঊনকোটি জেলার অন্যান্য যে সব আসনে উপনির্বাচন হচ্ছে সে গুলি হল ঊনকোটি জেলা পরিষদের ১১নং আসন, মোট ভোটার -৮৫৬২৷ গৌর নগর পঞ্চায়েত  সমিতির ৭নং আসন মোট ভোটার -২৩৩৭ জন৷ এবং রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ১ন ও ২ নং আসনের ২নং সিটে উপনির্বাচন হচ্ছে৷  এই দুই আসনে মোট ভোটার – ৬৮৬জন চন্ডীপুর ব্লকের হালাইপার গ্রাম পঞ্চায়েতের ৫নং আসনের ৯নং সিটে ও সরজিনি গ্রাম পঞ্চায়েতের ৩নং আসনের ৫নং সিটে উপনির্বাচন হচ্ছে৷ এই দুই আসনে মোট ভোটার -৫২৮ জন এবং কুমারঘাট ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের একটি আসনে ভোট হচ্ছে৷ সরকারিভাবে  প্রস্তুতি চূড়ান্ত৷  নিরাপত্তাব্যবস্থা জোরালো রাখা হয়েছে৷ আজ থেকে প্রতিটিা  নির্বাচনী এলাকায় পুলিশি টহল চলবে বলে জানা গেছে৷ প্রার্থীরা ভোটের শেষ সময় পর্যন্ত প্রচার করে যাবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top