News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ে এয়ার ইন্ডিয়ার দফতরে ভয়াবহ আগুন, তুমুল আতঙ্ক
Image

মুম্বইয়ে এয়ার ইন্ডিয়ার দফতরে ভয়াবহ আগুন, তুমুল আতঙ্ক

fire2মুম্বই, ২০ ডিসেম্বর (হি.স.): মুম্বইয়ে এয়ার ইন্ডিয়ার দফতরে ভয়াবহ আগুন লাগল| মঙ্গলবার সকালে নরিম্যান পয়েন্টে এয়ার ইন্ডিয়ার দফতরে আচমকাই ধোঁয়া বেরোতে দেখা যায়| অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ চেহারা নেয়| আগুন লাগার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের ৮টি ইঞ্জিন| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে| কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি| আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে| এই ঘটনায় কোনও প্রাণহাণির খবর নেই|
দমকল সূত্রের খবর, মঙ্গলবার সকালে মুম্বইয়ের নরিম্যান পয়েন্ট এলাকায় এয়ার ইন্ডিয়ার দফতরে আগুন লাগে| ২৩ তলা ওই বহুতলটির ২২ তলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়| আগুন লাগার খবর পাওয়া মাত্রই প্রথমে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের ৪টি ইঞ্জিন| পরে আরও ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পেঁৗছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়| প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top