News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরেশ্বরী মায়ের গায়েব হওয়া চরণ যোগল উদ্ধার
Image

ত্রিপুরেশ্বরী মায়ের গায়েব হওয়া চরণ যোগল উদ্ধার

tripureswari-templeবিশেষ প্রতিনিধি, উদয়পুর, ২৯ ডিসেম্বর৷৷ উদয়পুরের মাতাবাড়ির ত্রিপুরাসুন্দরী মায়ের গায়ের হয়ে যাওয়া স্বর্ণের চরণ যোগল উদ্ধার করা হয়েছে৷ সোমবার মন্দিরনগরির ২ নং ফুলকুমারীর মেছ ফ্যাক্টরীর পেছনে শেফালী দেবের বাড়ী থেকে এই চরণ যোগল উদ্ধার করা হয়েছে৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা মন্দিরনগরিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ আশ্চর্য্যজনক ঘটনা হল রহস্যজনক ভাবে গায়েব হওয়া চরণ যোগাল উদ্ধারের পরও প্রশাসনের তরফ থেকে বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করা হচ্ছে৷ এনিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, গত ছয় ডিসেম্বর মায়ের চরণ যোগল গায়েব হয়ে যায়৷ এই বিষয়ে মন্দিরের পুরোহিত আশিষ চক্রবর্তী এবং কৃষ্ণ চক্রবর্তীও কোন কিছু স্পষ্ট করে জানাতে পারেননি৷ তারাও বিষয়টিতে রীতিমতো বিস্মিত৷ মায়ের চরণ যোগল গায়েব হওয়ার বিষয়টি মন্দিরের সেবায়েত তথা জেলা শাসকের গোচরে নেওয়া হয়৷ সঙ্গে সঙ্গেই তিনি মাতাবাড়ি উন্নয়ন কমিটির সম্পাদক তথা স্থানীয় এসডিএম সুভাশিষ বন্দ্যোপাধ্যায় মন্দিরের পুরোহিতদের সাথে কথা বলেন৷ প্রশাসন সূত্রে প্রাপ্ত খবরে জানা গিয়েছে, মন্দিরের পুরোহিতরা বলেছেন যেহেতু তারা মন্দিরের পুরোহিত হিসেবে কর্মরত আছেন এবং তাদের গাফিলতিতে এই চরণ যোগল গায়েব হয়েছে তাই তাঁরা নতুন চরণ যোগল গড়ে দেবেন৷ জানা গিয়েছে, গায়েব হওয়া চরণ যোগল মায়ের চরণে দিয়েছিলেন রতন দাস নামে এক ব্যবসায়ী৷ প্রায় ষাট হাজার টাকা বাজারমূল্য ঐ চরণ যোগলের৷ এদিকে, প্রশ্ণ উঠেছে মন্দিরের মায়ের চরণ যোগল কিভাবে গায়েব হয়ে গিয়েছে৷ এই রহস্য উন্মোচন করার দাবী করেছেন মন্দিরনগরীর জনগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top