News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনি লেনদেন, ইডির জালে দুই ব্যাঙ্ক আধিকারিক

বেআইনি লেনদেন, ইডির জালে দুই ব্যাঙ্ক আধিকারিক

enforcement_directorate_logoনয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): অচল হয়ে যাওয়া পুরনো নোট নিয়ে নতুন নোট বেআইনি ভাবে লেনদেন করার অভিযোগে গ্রেফতার করা হল দুই বেসরকারি ব্যাঙ্ক আধিকারিককে| এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জানিয়েছে, অচল হয়ে যাওয়া বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট বেআইনি ভাবে লেনদেন করছিলেন ওই দুই ব্যাঙ্ক আধিকারিক| প্রাথমিক তদন্তে ইডি জানতে পেরেছে, ৩.৫ কোটি টাকার নতুন নোটের লেনদেন করেছে অভিযুক্তরা| পাশাপাশি কিছু অসাধু গ্রাহকদের কালো টাকা সাদা করার জন্য আরটিজিএস ও এনইএফটি-র মাধ্যমে সাহায্য করতেন এরা|
বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি নিয়ম মেনে চলে আমাদের সংস্থা| দুই আধিকারিককে বরখাস্ত করা হয়েছে| এই কাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখছে ইডি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top