News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবন্ধীরা বোঁঝা নয়, তাঁরা সমাজেরই অঙ্গ, বললেন সমাজ কল্যাণমন্ত্রী
Image

প্রতিবন্ধীরা বোঁঝা নয়, তাঁরা সমাজেরই অঙ্গ, বললেন সমাজ কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়৷ তারাও সমাজেরই অঙ্গ৷ বিশ্ব প্রতিবন্ধী দিবস

শনিবার আগরতলায় প্রতিবন্ধি দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধিরা৷ নিজস্ব ছবি৷
শনিবার আগরতলায় প্রতিবন্ধি দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধিরা৷ নিজস্ব ছবি৷

-২০১৬ উদযাপন উপলক্ষে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নং হলে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এক সাংসৃকতিক অনুষ্ঠান ও আলোচনাচক্র উদ্বোধন করে একথা বলেন দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ৷ উদ্বোধকের ভাষণে তিনি বলেন, প্রতিবন্ধীরা অনুকম্পার পাত্র নয়, তারা সহমর্মিতাও চায় না৷ সরকার থেকে আমরা শুধু তাদের একটু উৎসাহ দিয়ে সাহস যোগাতে চাই যে, সরকার তাদের পাশে রয়েছে৷ তিনি বলেন, প্রতিবন্ধীদের বাদ দিয়ে সমাজ তথা রাজ্যের সামগ্রিক উন্নয়ন কখনোই সম্ভব নয়৷ রাজ্য সরকার প্রতিবন্ধীদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে অনেকগুলি ভাতা চালু রয়েছে৷ তাদের কর্মসংস্থানের পাশাপাসি দক্ষতা বৃদ্ধির জন্য কিছু কার্যক্রমে চালু করতে চাইছে যাতে সরকারী কাজের বাইরেও তারা উপার্জনশীল হতে পারেন৷ এ কাজে তিনি বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ প্রতিবন্ধীদের নিয়ে যে সমস্ত সংগঠন কাজ করছে তাদের আরও সক্রিয় ভাবে এগিয়ে আসতে আহ্বান জানান৷
অনুষ্ঠানের প্রধান অতিথির ভাষণে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস বলেন, প্রতিবন্ধীরা যাতে সমাজে কোন ভাবেই অবজ্ঞার পাত্র না হন সে দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে৷ তিনি বলেন, এই দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হল আমরা প্রতিবন্ধীদের সাথে আছি, তা জানান দেওয়া৷ শ্রী দাস বলেন, দেশে ও রাজ্যে এমন অনেক প্রতিবন্ধী আছেন যারা সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন৷ প্রতিবন্ধীদের নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচীর উল্লেখ করে তিনি বেসরকারী ক্ষেত্রেও প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সুবিধা করার উপর গুরুত্ব আরোপ করেন৷ বিশেষ অতিথির ভাষণে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন মণিকা দত্ত রায় বলেন, প্রতিবন্ধীরাও যাতে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন তা দেখার দায়িত্ব সবার, কিন্তু সারা দেশেই তাদের শিক্ষা, সংসৃকতি সহ বিভিন্ন ক্ষেত্রে যে পরিকাঠামো থাকার কথা তা অনুপস্থিত৷ অথচ বিশ্বে এমন অনেক প্রতিবন্ধী আছেন যারা সাহিত্য, সংসৃকতিতে, কৃষ্টিতে উজ্জ্বল ভূমিকা রেখেছেন৷ প্রসঙ্গ ক্রমে তিনি হেলেন কিলারের নাম উল্লেখ করেন৷ অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সহকারী সভাধিপতি সনমোহনী দেবনাথ, ত্রিপুরা দক্ষতা উন্নয়ন মিশনের চেয়ারপার্সন ড এস কে পান্ডা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব চৈতণ্য মূর্তি৷ স্বাগত ভাষণ দেন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত অধিকর্তা প্রমোদ দেববর্মা৷ শুরুতে নরসিংগড়স্থিত দৃষ্টিহীন বালক বিদ্যালয়ের শিশুরা উদ্ভোদনী সংগীত পরিবেশন করেন৷ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রতিবন্ধীদের দ্বারা আয়োজিত হয় একক সঙ্গীত, সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য, সমবেত লোকনৃত্যের মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান৷ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী বিজিতা নাথ এদিন বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা দক্ষতা উন্নয়ন মিশন আয়োজিত প্রদর্শনী স্টলের ফিতা কেটে উদ্বোধন করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top