News Flash

  • Home
  • Uncategorized
  • কাটা তারের বেড়া কেটে চুরি করে গরু পাচার, বক্সনগর সীমান্তে উত্তেজনা
Image

কাটা তারের বেড়া কেটে চুরি করে গরু পাচার, বক্সনগর সীমান্তে উত্তেজনা

thief-copyনিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৩ ডিসেম্বর৷৷ বক্সনগরের শেওরাতলীতে সীমান্তে  কাঁটাতারের বেড়া কেটে গরু চুরির ঘটনায় সংশ্লিষ্ট এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ জানা যায়, বক্সনগর বিওপি থেকে মাত্র ৫০ মিটার দূরত্বে এক বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে গেছে বাংলাদেশী চোরেরা৷ সীমান্তের কাঁটাতারের বেড়া কেটেই গরু ওপারে পার করে নিয়ে গেছে৷ চুরির কিছুক্ষণের মধ্যেই বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজনরা বিএসএফ’র ক্যাম্পে গিয়ে জানান৷ কিন্তু সময়মত বিএসএফ’র জওয়ানরা আসেনি৷ প্রায় আধা ঘন্টা পর আসে বিএসএফ’র জওয়ারনরা৷ এনিয়ে সংশ্লিষ্ট এলাকার জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ রাত আড়াইটা নাগাদ এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷ বাড়ির মালিকের নাম আলকত আলি৷ এব্যাপারে বক্সনগর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করে৷ কিন্তু চুরি যাওয়া গরু উদ্ধার  করা সম্ভব হয়নি৷ সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণ সীমান্তে কাঁটাতারের বেড়া থাকার ফলে অনেকটা শান্তিতেই ঘুমাতেন৷ কিন্তু কাঁটাতারের বেড়া কেটে গরু চুরির ঘটনায় রাতের ঘুম উবে গেছে সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের৷ ঐ এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top