News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি কর্মীর উপর হামলার প্রতিবাদে অমরপুর ও কৈয়াঢেপায় থানা ঘেরাও
Image

বিজেপি কর্মীর উপর হামলার প্রতিবাদে অমরপুর ও কৈয়াঢেপায় থানা ঘেরাও

BJPনিজস্ব প্রতিনিধি, আগরতলা / কমলাসাগর, ৩ ডিসেম্বর৷৷ বিজেপি কর্মীর উপর হামলার প্রতিবাদে অমরপুর ও কৈয়াঢেপা থানা ঘেরাও করেন দলীয় কর্মী সমর্থকরা৷ জানা গেছে, অমরপুরের রাঙ্গামাটি এলাকায় কেন্দ্রীয় সরকারের নোট বদল ইস্যুতে সিপিএম’র ডাকা বনধের দিন বিজেপির দুই কর্মীকে পিটিয়ে জখম করার ঘটনার প্রতিবাদে শনিবার ঐ এলাকার জনগণ উদয়পুর-অমরপুর পথ অবরোধ করেন৷ অমরপুর হাসপাতাল চৌমুহনীতে পথ অবরোধ করা হয়৷ অবরোধের ফলে যান চলাচল বিঘ্নিত হয়৷ জনদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ এদিকে, অভিযুক্ত দুই সিপিএম কর্মীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ বিজেপির নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, শাসক দলের ক্যাডার বাহিনী বিজেপির উত্থানে আতঙ্কগ্রস্ত হয়েই দলীয় কর্মী সমর্থকদের উপর হামলা হুজ্জুতি শুরু করেছে৷ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলাও র জু করা হচ্ছে৷ এই ধরনের ঘটনা বিজেপি কোন ভাবেই মেনে নেবে না বলেও বিজেপি নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷ বনধের দিন বিজেপির দুই কর্মীর উপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গৃহীত না হলেআরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হঁুশিয়ারি দেওয়া হয়েছে৷ বিজেপির ডাকা পথ অবরোধের ফলে অবরোধস্থলের দুই পাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ তাতে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে৷ ঘটনার খবর পেয়ে প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ছুটে যান৷ তাদের হস্তক্ষেপে অবশেষে পথ অবরোধ মুক্ত হয়৷
এদিকে, শুক্রবার সন্ধ্যায় কৈয়াঢেপা বিজেপি কর্মী হারাধন দাসের সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্য তপন দাসের বাকবিতন্ডা হয়৷ এক সময় তপন দাস হারাধন দাসকে মারতে শুরু করেন৷ এই ঘটনায় শনিবার স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা কৈয়াঢেপা থানা ঘেরাও করেন৷ অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তারের দাবিতে থানায় তারা স্লোগান দেন৷ পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top