ব্যাঙ্কক, ৪ ডিসেম্বর (হি.স.) : পাকিস্তানকে হারিয়ে টি-২০ এশিয়া কাপ জিতে নিল ভারতের মহিলারা । রবিবার ব্যাঙ্ককের এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনলজি গ্রাউন্ডে ভারত জিতল ১৭ রানে। এদিন প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২১ রান করে ভারত । ওপেন করতে এসে শেষ পর্যন্ত ৭৩ রানে অপরাজিত থাকেন মিতালি রাজ। দ্বিতীয় সর্বোচ্চ রান আমাদের ঝুলন গোস্বামীর। ঝুলন এসেছিলেন চতুর্থ উইকেটের পতনের পর। ততক্ষনে ভারত খেলে ফেলেছিল ১৬.২ ওভার। ঝুলন শেষ পর্যন্ত ১৫ বলে ১৭ রান করেন। বাকি ব্যাটসম্যানরা সেভাবে সুবিধা করতে পারেননি। পরে ব্যাট করতে নেমে পাকিস্তান ৬ উইকেটে ১০৪ রান পর্যন্ত পৌঁছতে পেরেছিল। বল হাতে ঝুলন প্রথমেই পাকিস্তান ওপেনার আয়েশা জাফরকে বোল্ড করে দেন। ভারত শেষ পর্যন্ত জিতল ১৭ রানে।
পাকিস্তানকে হারিয়ে টি-২০ এশিয়া কাপ জিতল ভারতের মহিলারা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















