News Flash

  • Home
  • Uncategorized
  • তপশিলী জাতি উপেক্ষিত এরাজ্যে, তোপ দাগলেন বিজেপি এসসি মোর্চার সর্বভারতীয় সম্পাদিকা
Image

তপশিলী জাতি উপেক্ষিত এরাজ্যে, তোপ দাগলেন বিজেপি এসসি মোর্চার সর্বভারতীয় সম্পাদিকা

bjp-sc-morchaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সফরে এলেন বিজেপির এসসি মোর্চার সর্বভারতীয় সম্পাদিকা শ্রুতি বঙ্গারু লক্ষ্মী৷ রাজ্য সফরকালে তিনি সাংবাদিক সম্মেলনে রাজ্য বামফ্রন্ট সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন৷ এরাজ্যে বিশেষ করে তপশীলি জাতি অংশের মানুষের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না বলে তিনি গুরুতর অভিযোগ এনেছেন৷ বামফ্রন্ট দীর্ঘদিন ধরে রাজ্যের শাসন ক্ষমতায় থাকায় জনকল্যাণে কোন কাজ করছে না৷ সরকার নিজেদের দলীয় কর্মী সমর্থকদের আর্থিক সমৃদ্ধির জন্যই কাজ করে চলেছে৷ বামফ্রন্ট এ রাজ্যে আগামীদিনে ক্ষমতায় থাকলে রাজ্য আরো পিছিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন৷ রাজ্যের তপশীলি জাতিভুক্ত মেয়েদের যেসব হোস্টেল রয়েছে সেগুলিতেও ন্যায্য অধিকার ভোগ করতে পারছে না ঐসব আবাসিকরা৷ তাদের জন্য বরাদ্দকৃত অর্থ সঠিকখাতে খরচ না করে পার্টির ফান্ডে জমা করা হচ্ছে এবং পার্টির কাজে ঐ অর্থ লাগানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন৷ রাজ্য থেকে বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করাই বিজেপির এসসি মহিলা মোর্চার অন্যতম লক্ষ্য৷ এই লক্ষ্যকে  সামনে রেখেই বিজেপি এসসি মহিলা মোর্চা রাজ্যে সাংগঠনিক শক্তিকে আরো সমৃদ্ধ করার মধ্য দিয়ে এগিয়ে  যেতে চায় বলে তিনি  অভিমত ব্যক্ত করেছেন৷ তিনি বলেন, সাংগঠনিক শক্তির বৃদ্ধি ছাড়া এই রাজ্য থেকে বামফ্রন্ট সরকারকে উদ্ধার করা কোনভাবেই সম্ভব হবেনা৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজকর্ম করার জন্য তিনি  পরামর্শ দিয়েছেন তিনি৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top