News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রচার সজ্জা, ব্যবস্থা নিল কমিশন
Image

নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রচার সজ্জা, ব্যবস্থা নিল কমিশন

ElectionCommissionOfIndia-1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ নির্বাচনী আচরণবিধি না মেনে ভোট কেন্দ্রের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো প্রচার সজ্জা তুলে নিলে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারীকরা৷ শুক্রবার ৪-বড়জলা বিধানসভা কেন্দ্রের অধীন নতুননগর কো-অপারেটিভ এলাকায় এই ঘটনা ঘটে৷ পরে অবশ্য রাজনৈতিক দলগুলির কর্মী সমর্থকরাও এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়৷
ভোট কেন্দ্রের ২০০ মিটার এলাকায় ভোটের সময় কোন রাজনৈতিক দলের প্রচার সজ্জা থাকতে পারে না নির্বাচনের আচরণবিধির নিয়ম অনুযায়ী৷ কিন্তু, এই আচরণবিধি ভঙ্গ করেই ৪-বড়জলা বিধানসভা কেন্দ্রের নতুননগর কো-অপারেটিভ এলাকায় ভোটের প্রচার সজ্জা কয়েকদিন বিভিন্ন রাজনৈতিক দলগুলি৷ কিন্তু সংশ্লিষ্ট এলাকার ২০০ মিটারের মধ্যেই রয়েছে নতুন নগর গ্রাম পঞ্চায়েতের কার্য্যালয়৷ সেখানে শনিবার ৪-বড়জলা কেন্দ্রের ১৫ নম্বর বুথের ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন৷ ভোট কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ভোটের দিন প্রচার সজ্জা করা যাবে না এটা নির্বাচন কমিশনের নির্দেশ৷ কিন্তু এই নির্দেশিকা অমান্য করেই রাজনৈতিক দলগুলি সংশ্লিষ্ট এলাকায় প্রচার সজ্জা করে৷ শুক্রবার বিকালে এলাকা সফরে গিয়ে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের সেক্টর অফিসার বিশ্বজিৎ পালের দৃষ্টিতে এই বিষয়টি ধরা পড়ে৷ তাঁর নির্দেশেই সংশ্লিষ্ট এলাকার প্রচার সজ্জাগুলি নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত কর্মীরা গাড়িতে তুলে নিয়ে যায় এই প্রচার সজ্জা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top