News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ মহিলার পচাগলা লাশ উদ্ধার শৌচালয়ের কুয়োতে
Image

নিখোঁজ মহিলার পচাগলা লাশ উদ্ধার শৌচালয়ের কুয়োতে

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ নিখোঁজ মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে বাড়ির পাশের পরিত্যাক্ত শৌচালয়ের কুয়ো থেকে৷ ঘটনাটি ঘটেছে আমতলী থানার অধীন চন্ডীমাতা ক্লাব সংলগ্ণ এলাকায়৷ মৃতার নাম সন্ধ্যা সরকার (৫০)৷ এটি একটি হত্যাকান্ড, নাকি আত্মহত্যার ঘটনা এনিয়ে চলছে নানা জল্পনা৷
সংবাদে প্রকাশ ঐ এলাকার সন্ধ্যা সরকার গত পাঁচদিন যাবৎ নিখোঁজ৷ এই ব্যাপারে পরিবারের লোকজন থানায় কোন মিসং ডায়রিও করেনি বলে জানা গিয়েছে৷ শুক্রবার দুপুরে স্থানীয় জনগণ পচা গন্ধ পেয়ে এদিক ওদিক খঁুজে দেখতে পান মৃতার বাড়ির কাছেই একটি পরিত্যাক্ত শৌচালয়ের কুয়োতে পড়ে রয়েছে মৃতদেহ৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আমতলী থানায়৷ পুুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন স্থানীয় এসডিপিও৷ ঘটনার তদন্তে নামানো হয়েছে পুলিশের ডগ স্কোয়াডের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরও৷ তাছাড়া ফরেন্সিক বিশেষজ্ঞ টিমও নানা তথ্য সংগ্রহ করেছে৷
এদিকে, স্থানীয় জনমনে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ পাশাপাশি রহস্যজনক এই ঘটনার সত্য উদ্ঘাটনেরও দাবী করেছেন এলাকাবাসী৷ জানা গিয়েছে, সন্ধ্যা সরকার পাঁচদিন যাবৎ নিখোঁজ থাকলেও পরিবারের তরফ থেকে কোন থানাতেই কোন নিখোঁজ সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করা হয়নি এমনকি পুলিশকে জানানোও হয়নি৷ এই ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে এনিয়ে জনমনে কৌতহলের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top