News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন মাইকেল ফ্লাইনকে
Image

ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হচ্ছেন মাইকেল ফ্লাইনকে

mikeflynn-copyওয়াশিংটন, ১৮ নভেম্বর (হি.স.) : অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লাইনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিলেন ডোনাল্ড ট্রাম্প| আনুষ্ঠানিকভাবে খুব শিগগির সেই প্রস্তাব গ্রহণ করতে চলেছেন সদ্য শেষ হওয়া নিবাচনে ট্রাম্পের প্রধান পরামর্শদাতা ফ্লাইন | এমনটাই জানালেন ট্রাম্পের এক আধিকারিক|
একদা ডেমোক্র‌্যাটসদের সমর্থক ওবামা প্রশাসনে মার্কিন প্রতিরক্ষা সংস্থার হর্তাকর্তা ছিলেন মাইকেল ফ্লাইন| কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে একটি দ্য ফিল্ড অফ ফাইট: হাউ উই ক্যান উইন দ্য গ্লোবাল ওয়ার এগেইনস্ট র‌্যাডিক্যাল ইসলাম অ্যান্ড ইট্স অ্যালাইজ নামের একটি বই লিখে ইসলামি জঙ্গিদের রুখতে ওবামা সরকারের ব্যর্থতা নিয়ে সরব হন ফ্লাইন| যে কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই বরখাস্ত করা হয় তাঁকে| তারপরই রিপাবলিকানদের দিকে ঝোঁকেন ফ্লাইন| সদ্য শেষ হওয়া নির্বাচনের প্রচারে ট্রাম্পের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন|
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই তাঁকে বিশেষ পদ পাইয়ে দিতে উঠে পড়ে লাগেন ট্রাম্প| প্রথমে ফ্লাইনকে প্রতিরক্ষা সচিব করার কথা ওঠে| কিন্তু তারজন্য কংগ্রেসের সমর্থন দরকার ছিল| পেন্টাগনের দায়িত্ব নিতে গেলে কমপক্ষে সাত বছর আগে অবসর নিতে হয়| এছাড়া মার্কিন সেনেটেও ৫১ জনের সমর্থন প্রয়োজন| কিন্তু রিপাবলিকানদের ভোট পেলেও তা সম্ভব ছিল না| তাই এক কদম এগিয়ে তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেন ট্রাম্প|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top