নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : নোট বাতিলে সাময়িক এই অসুবিধেয় আখেরে লাভই হবে | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে এভাবেই স্বাগত জানালেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস| নোটের জায়গায় ডিজিটাল পেমেন্ট চালু হলে দেশের গরিব মানুষের অবস্থার লক্ষ্যণীয় উন্নতি হবে| নয়াদিল্লিতে নীতি আয়োগের এক সমাবেশের বক্তৃতায় বলেন গেটস| নীতি আয়োগের ওই সমাবেশে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ কেন্দ্রের তাবড় মন্ত্রীরা|
গেটস পরে বলেন, সরকারি লেনদেন কখনওই নিখুঁত আর সোজাসাপটা হয় না| ফলে নোট বদলের জেরে দেশজুড়ে যে সমস্যা তৈরি হয়েছে, তা স্বাভাবিক| যদি দ্রুত ডিজিটাইজেশনের পথে হাঁটা যায়, তবে নোট বাতিলে সাময়িক এই অসুবিধেয় আখেরে লাভই হবে | গেটস আরও বলেন, বিশাল ডিজিটাইজেশনের পথে দ্রুত হাঁটা দিয়েছে ভারত| দেশের আকারই বলে দিচ্ছে, একবার ডিজিটাইজেশন শুরু হলে ডিজিটাল ইনোভেশন সব থেকে বেশি হবে এই দেশে| আর টাকাপয়সার লেনদেন যদি ডিজিটাল মাধ্যমে হয়, তবে তাতে সবথেকে বেশি উপকৃত হবেন গরিব জনগোষ্ঠী|
স্বচ্ছ ভারত নিয়েও গেটস দারুণ উত্সাহী| জানিয়েছেন, তাঁর বিল গেটস ফাউন্ডেশন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সঙ্গে হাত মিলিয়ে এমন একটি টয়লেট তৈরির চেষ্টা করছে, যাতে কোনও পয়ঃপ্রণালীর সঙ্গে যুক্ত না থেকেই টয়লেট থেকে বর্জ্য পরিষ্কার হয়ে যাবে|
সাময়িক অসুবিধেয় আখেরে লাভই হবে, নোট বাতিলকে সমর্থন করে বললেন বিল গেটস
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















