News Flash

  • Home
  • Uncategorized
  • বলিউডে আসছেন শ্রীদেবীকন্যা
Image

বলিউডে আসছেন শ্রীদেবীকন্যা

jhanvi-kapoorমুম্বই, ১৮ নভেম্বর (হি.স.) : বলিউডে আসছেন শ্রীদেবী ও বনি কপুরের মেয়ে জাহ্নবী কাপুর| বলিউডে তাঁর ডেবিউ হবে করণ জোহরের ছবি দিয়েই| একথা নিশ্চিত করেছেন বনি কাপুর|
মারাঠি ছবি সৈরাটের রিমেক করতে চলেছেন করণ জোহর| সেখানেই অভিনয় করবেন জাহ্নবী কাপুর| বনি কাপুর জানিয়েছেন, করণ জোহরের সঙ্গে তাঁদের জাহ্নবীকে নিয়ে কথা হয়েছে| তাঁরা সম্মতি দিয়েছেন| কিন্তু কোনও ছবিতে জাহ্নবীকে কাস্ট করতে চলেছেন করণ, তা তাঁরা জানেন না| তবে সম্প্রতি সৈরাটের হিন্দি রিমেক নিয়ে কথা হচ্ছে| তাহলে হয়তো ওই ছবিতেই দেখা যাবে জাহ্নবী কাপুরকে|
গত ৩ বছর ধরে শোনা যাচ্ছে জাহ্নবী কাপুর নাকি বলিউডে অভিনয় শুরু করবেন| কিন্তু শ্রীদেবী জীনিয়েছিলেন, জাহ্নবীর ক্ষেত্রে ক্যারিয়ার শুরুর জন্য সেটা আদর্শ সময় ছিল না| আগে পড়াশোনা শেষ হোক| জাহ্নবী নিজের জীবন উপভোগ করুক, তারপর তিনি বলিউডে ক্যারিয়ার শুরু করবেন| লি স্ট্র‌্যাসবার্গ থিয়েটার ও ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করছেন জাহ্নবী| মাসকয়েক আগে আর মুরগাডোস তাঁকে একটি দক্ষিণী ছবির অফার দেন| কিন্তু জাহ্নবী সেই অফার ফিরিয়ে দেন| বলেন, পর্দায় অভিনয় করার মতো জায়গায় তিনি পৌঁছননি| এবারও শোনা যাচ্ছে দক্ষিণী ছবিতে নয়| সরাসরি বলিউডেই পদার্পণ করার কথা ভাবছেন জাহ্নবী|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top