News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড় লাইনে অবরোধ প্রত্যাহার হতেই শুরু রেল
Image

পাহাড় লাইনে অবরোধ প্রত্যাহার হতেই শুরু রেল

bg-lineনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর৷৷ রেল অবরোধ প্রত্যাহার হতেই পাহাড় লাইনে রেল চলাচল ফের শুরু হয়েছে৷ বৃহস্পতিবার শিলচর স্টেশন থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে এবং শুক্রবার গুয়াহাটি স্টেশন থেকে শিলচরের উদ্দেশ্যে একটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন রওয়ানা দেবে বলে জানিয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ স্বাভাবিকভাবে ধারণা করা যাচ্ছে আগরতলা থেকে শিয়ালদহ ট্রেনও পুণরায় শুরু হবে৷ সূত্রের খবর, আগামী ২৪ নভেম্বর পূর্বোত্তর সীমান্ত রেলের আধিকারীকদের সাথে নর্থ কাছার হিলি স্টুডেন্টস ফোরামের দাবী দাওয়া সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হবে৷ বৈঠকটি হাফলংয়ে অনুষ্ঠিত হবে৷ তাতে ফোরামের প্রতিনিধি সহ ডিমা হাসাও জেলা প্রশাসনের আধিকারীকরাও থাকবেন৷
সূত্র অনুসারে জানা গেছে, রেলের তরফে দাবি পূরণের আশ্বাস পাওয়ার পরই রেল অবরোধ প্রত্যাহার করে স্টুডেন্টস ফোরাম৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নেয় গুহায়াটি-শিলচর রুটে রেল শুরু করার৷ এক প্রেস বিবৃতিতে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারীক প্রণব জ্যোতি শর্মা জানিয়েছেন, লামডিং ডিভিশনে লামডিং-বদরপুর পাহাড় লাইনে রেল অবরোধ প্রত্যাহার হয়েছে৷ তাই শিলচর এবং গুয়াহাটির মধ্যে স্পেশাল প্যাসেঞ্জার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এদিন, দুপুর ২টা ৩৫ মিনিটে ৫৫৬১৬ শিলচর-গুয়াহাটি প্যাসেঞ্জার ট্রেন শিলচর স্টেশন থেকে ছাড়ে৷ অনুরূপভাবে শুক্রবার ভোর ৫টায় গুয়াহাটি স্টেশন থেকে ৫৫৬১৫ শিলচরের উদ্দেশ্যে ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন ছাড়বে৷
উল্লেখ্য, আর্থিক দাবিদাওয়া পূরণ না হওয়ায় স্টুডেন্টস্ ফোরাম আন্দোলনে বসেছিল৷ মঙ্গলবার ডিমা হাসাও জেলায় নিউ হারেঙ্গাজাও, নিউ হাফলং এবং মাহুরে তারা রেলরোকো আন্দোলনে বসে৷ তাদের দাবি অনুযায়ী জানা গেছে, ডিমা হাসাও জেলায় রেল পথ নির্মাণে জমি অধিগ্রহণ করা হলেও রেলের তরফে কোন ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হয়নি৷ অবশ্য, কিছু কিছু জায়গায় মহাসড়ক এবং রেলপথ পাশাপাশি রয়েছে৷ সেক্ষেত্রে ডিমা হাসাও জেলা প্রশাসন মহাসড়ক নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছে৷ ফোরামের দাবি, ১৫ নভেম্বর থেকে রেলরোকো আন্দোলনের হুমকি অনেকদিন আগেই দেওয়া হয়েছিল৷ কিন্তু তাদের দাবি পূরণ হয়নি৷ এই কারণেই তারা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের রেলরোকো আন্দোলন শুরু করেছে বলে ফোরামের তরফে জানানো হয়েছে৷ তবে, তাদের দাবি মেনে নেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছিল ফোরাম৷ সে মোতাবেক দাবি নিয়ে রেলওয়ে আলোচনায় সম্মত হওয়ায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ফোরাম৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top