News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিলের সিদ্ধান্তে অনঢ় কেন্দ্র, শীঘ্রই আসছে না নতুন ১০০০ টাকা ঃ জেটলি
Image

নোট বাতিলের সিদ্ধান্তে অনঢ় কেন্দ্র, শীঘ্রই আসছে না নতুন ১০০০ টাকা ঃ জেটলি

jetleyনয়াদিল্লি, ১৭ নভেম্বর৷৷ নোট বাতিলের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না কেন্দ্রীয় সরকার৷ সাফ জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তাঁর দাবি, বৃহস্পতিবারের মধ্যেই দেশের ২২ হাজার ৫০০ এটিএমে নতুন নোট মিলবে৷ ক্রমান্বয়ে সমস্ত এটিএমগুলিতে নতুন নোট পর্যাপ্ত হারে পাওয়া যাবে৷ এছাড়াও ব্যাঙ্কগুলিতেও নতুন টাকা পেতে গ্রাহককে ভোগান্তির মুখে পড়তে হবে না৷ তাই, বাতিল নোট বদলের সিদ্ধান্ত থেকে সরে আসার প্রশ্ণই আসে না বলে দ্ব্যর্থহীন ভাষায় জানান জেটলি৷ পাশাপাশি তিনি বিরোধীদেরও কটাক্ষ করতে কোন কসুর রাখেননি৷ তিনি বলেন, কিছু কিছু রাজনৈতিক দল শুধু শুধু জলঘোলা করছে৷ কিন্তু রাজনৈতিক দলগুলি যতই চাপ সৃষ্টি করুক সিদ্ধান্ত বদল করে নিতে তা কোনমতেই সম্ভব নয় বলে আবারও দাবি করেন তিনি৷
জেটলি দেশবাসীকে আশ্বাস দিয়ে বলেন, নতুন নোট পর্যাপ্ত হারে মজুত আছে৷ কিছু কিছু জায়গায় সময় মত পৌঁছে দেওয়া সম্ভব না হলেও দুয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে তিনি প্রতিশ্রুতি দেন৷ পাশাপাশি জানান, শীঘ্রই আসছে না ১০০০ টাকার নতুন নোট৷
এদিকে, টাকা বদলানোর সর্বোচ্চ পরিমাণ ২ হাজার টাকা করে দিল কেন্দ্রীয় সরকার৷ নয়া নিয়ম কার্যকর হবে ১৮ নভেম্বর (শুক্রবার) থেকে৷ বৃহস্পতিবার ব্যাঙ্ক থেকে টাকা তোলার বিষয়ে আরো কয়েকটি নয়া নির্দেশিকা জানালেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস৷ কৃষক ও সন্তানের বিবাহের জন্য আর্থিক অসুবিধায় পড়া মানুষদের কথা ভেবে টাকা তোলার পরিমাণ বেশ খানিকটা বাড়াল কেন্দ্র৷ অর্থসচিব বলেছেন, বীজ সার কেনার জন্য কৃষকরা এক সপ্তাহে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন৷ এছাড়া বিয়ের খরচের জন্য আড়াই লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে৷ তবে এই টাকাটি যে কোনো একজনের অ্যাকাউন্ট থেকেই তোলা যাবে৷ সেক্ষেত্রে কেওয়াইসি জমা দিতে হবে৷ তা খতিয়ে দেখতে তবেই আড়াই লক্ষ টাকা তোলা যাবে৷
নয়া নির্দেশিকায় কেন্দ্রীয় অর্থসচিব আরো বলেছেন, টাকা বদলের উধর্বসীমা কমিয়ে জনপ্রতি ২ হাজার টাকা করা হয়েছে৷ সাড়ে ৪ হাজার টাকা আর বদল করা যাবে না৷ একজন ব্যক্তি একবারই টাকা বদল করতে পারবেন৷ ১৮ নভেম্বর থেকে চালু হবে নয়া নির্দেশিকা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top