নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : নোট বাতিল ইসু্যতে বিজেপি নেতাদের নিয়ে মস্করা যোগগুরু রামদেবের| বিয়ের মরসুমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করায় বিপাকে পড়েছেন বহু পাত্র ও কনে পক্ষ | যা নিয়ে মস্কˆরা করে যোগগুরু বলেন, নেতারা সব অবিবাহিত| তাই বিয়ের মরসুমের কথা মাথায় ছিল না! তাঁর মতে, আর একমাস পরে নোট বাতিলের সিদ্ধান্ত নিলেই এত ঝক্কি পোহাতে হত না| কিন্তু বি জে পির অনেকেই তো অবিবাহিত! কী করে ৱুঝবেন বিয়ের মরসুম চলছে! তবে একদিকে ভালই হয়েছে| বরপক্ষ এখন আর পণ চাইতে পারবে না|
গত সপ্তাহের শুরুতে হঠাত্ করে নগদ লেনদেনের ক্ষেত্রে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করে সরকার| পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে আশ্বাস দিলেও আদতে তা হয়নি| ব্যাঙ্ক এবং এটিএম-এর বাইরে সকাল থেকেই লম্বা লাইন| এদিকে বিয়ের মরসুমে বিপদে পড়েছেন সাধারণ মানুষও| বাধ্য হয়ে গতকাল নতুন নিয়মের কথা ঘোষণা করেন অর্থ দপ্তরের সচিব শক্তিকান্ত দাস| বিয়ের কার্ড দেখিয়ে অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা তোলা যাবে বলে জানান তিনি |
নেতারা সব অবিবাহিত তাই বিয়ের মরসুমের কথা মাথায় ছিল না, মস্কˆরা রামদেবের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















