নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): চলতি মাসের শেষেই নোট যন্ত্রণা থেকে অব্যাহতি পেতে চলেছেন দেশবাসী| কারণ নভেম্বর মাসের শেষ থেকেই টাকার টানাটানি শেষ হচ্ছে| সরকারি সূত্র এমনটাই বলছে| ২০০০ টাকার নোট ছাপানোর কাজ প্রায়ই শেষ| দেশের সমস্ত এটিএম কাউন্টারে খুব শীঘ্রই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট পাওয়া যাবে| সে জন্য প্রতিদিন ১২,৫০০ এটিএম-এ প্রযুক্তিগত পরিকাঠামোর পরিবর্তন করা হচ্ছে|
চলতি মাসে দেশের ৩০টি বড় শহরের সব এটিএম-এর পরিকাঠামো বদলানো যাবে বলে আশা কেন্দ্রীয় সরকারের| গত ৮ তারিখ মধ্যরাত থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে দেয় কেন্দ্রীয় সরকার| আচমকা এই সিদ্ধান্তে সমস্যায় পড়েন দেশের সাধারণ মানুষ| কেন্দ্রীয় সরকারের আশা, চলতি মাসের শেষেই নোট যন্ত্রণা কাটিয়ে স্বস্তি পাবেন দেশবাসী|
নভেম্বরের শেষেই মিলবে স্বস্তি, নোট ছাপানোর কাজ প্রায় শেষ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















