নিউ ইয়র্ক, ১৮ নভেম্বর (হি.স.) : জাপানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও| ট্রাম্পের পর বৈঠক শেষে এমনটাই জানালেন আমেরিকা সফররত জাপান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে| বৃহস্পতিবার নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে এই বৈঠক অনুষ্ঠিত হয়| যা অন্তত ৯০ মিনিট স্থায়ী ছিল|
বৈঠকের পর অ্যাবে বলেন, ট্রাম্পের প্রতি আমার পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে| আমি বিশ্বাস করি তিনি, সুসম্পর্ক তৈরিতে অগ্রসর হবেন | আমেরিকার বৈদেশিক নীতিতে পরিবর্তন না আনতে এই বৈঠক বেশ ফলপ্রসু হবে বলে মনে করেন শিনজো অ্যাবে | পাশাপাশি তাঁর বিশ্বাস মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে আরও বিনিয়োগ করবে | বেশ অকপটে আলাপ হয়েছে জানিয়ে অ্যাবে বলেন, আমি বিশ্বাস করি পূর্ণ বিশ্বাস ও আস্থা ছাড়া দুই দেশের জোট এগিয়ে যেতে পারবে না| আর সম্পর্কের বিষয়ে আমার পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রতি|
বৈঠকে ট্রাম্প বলেন, আমেরিকার উন্নয়নেও জাপানকে এগিয়ে আসতে হবে| এছাড়া উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়া এবং জাপানের পারমাণবিক শক্তি সক্ষমতা বাড়াতে হবে| সেজন্য পাশে থাকবে মার্কিন মুলুক|
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপানের কাছের বন্ধু রাষ্ট্র হিসেবে কাজ করছে যুক্তরাষ্ট্র| যুদ্ধ পরবর্তী জাপানের অর্থনীতিকে চাঙ্গা রাখতে আনেকটা পাশে থেকেই একে অন্যের সহযোগিতা অব্যাহত রেখেছে|
জাপানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন ট্রাম্পও, মনে করে অ্যাবে
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















