News Flash

  • Home
  • Uncategorized
  • সাময়িক অসুবিধেয় আখেরে লাভই হবে, নোট বাতিলকে সমর্থন করে বললেন বিল গেটস
Image

সাময়িক অসুবিধেয় আখেরে লাভই হবে, নোট বাতিলকে সমর্থন করে বললেন বিল গেটস

bill-gatesনয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.) : নোট বাতিলে সাময়িক এই অসুবিধেয় আখেরে লাভই হবে | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে এভাবেই স্বাগত জানালেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস| নোটের জায়গায় ডিজিটাল পেমেন্ট চালু হলে দেশের গরিব মানুষের অবস্থার লক্ষ্যণীয় উন্নতি হবে| নয়াদিল্লিতে নীতি আয়োগের এক সমাবেশের বক্তৃতায় বলেন গেটস| নীতি আয়োগের ওই সমাবেশে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ কেন্দ্রের তাবড় মন্ত্রীরা|
গেটস পরে বলেন, সরকারি লেনদেন কখনওই নিখুঁত আর সোজাসাপটা হয় না| ফলে নোট বদলের জেরে দেশজুড়ে যে সমস্যা তৈরি হয়েছে, তা স্বাভাবিক| যদি দ্রুত ডিজিটাইজেশনের পথে হাঁটা যায়, তবে নোট বাতিলে সাময়িক এই অসুবিধেয় আখেরে লাভই হবে | গেটস আরও বলেন, বিশাল ডিজিটাইজেশনের পথে দ্রুত হাঁটা দিয়েছে ভারত| দেশের আকারই বলে দিচ্ছে, একবার ডিজিটাইজেশন শুরু হলে ডিজিটাল ইনোভেশন সব থেকে বেশি হবে এই দেশে| আর টাকাপয়সার লেনদেন যদি ডিজিটাল মাধ্যমে হয়, তবে তাতে সবথেকে বেশি উপকৃত হবেন গরিব জনগোষ্ঠী|
স্বচ্ছ ভারত নিয়েও গেটস দারুণ উত্সাহী| জানিয়েছেন, তাঁর বিল গেটস ফাউন্ডেশন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সঙ্গে হাত মিলিয়ে এমন একটি টয়লেট তৈরির চেষ্টা করছে, যাতে কোনও পয়ঃপ্রণালীর সঙ্গে যুক্ত না থেকেই টয়লেট থেকে বর্জ্য পরিষ্কার হয়ে যাবে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top