News Flash

  • Home
  • Uncategorized
  • নভেম্বরের শেষেই মিলবে স্বস্তি, নোট ছাপানোর কাজ প্রায় শেষ
Image

নভেম্বরের শেষেই মিলবে স্বস্তি, নোট ছাপানোর কাজ প্রায় শেষ

new-currencyনয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): চলতি মাসের শেষেই নোট যন্ত্রণা থেকে অব্যাহতি পেতে চলেছেন দেশবাসী| কারণ নভেম্বর মাসের শেষ থেকেই টাকার টানাটানি শেষ হচ্ছে| সরকারি সূত্র এমনটাই বলছে| ২০০০ টাকার নোট ছাপানোর কাজ প্রায়ই শেষ| দেশের সমস্ত এটিএম কাউন্টারে খুব শীঘ্রই নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট পাওয়া যাবে| সে জন্য প্রতিদিন ১২,৫০০ এটিএম-এ প্রযুক্তিগত পরিকাঠামোর পরিবর্তন করা হচ্ছে|
চলতি মাসে দেশের ৩০টি বড় শহরের সব এটিএম-এর পরিকাঠামো বদলানো যাবে বলে আশা কেন্দ্রীয় সরকারের| গত ৮ তারিখ মধ্যরাত থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে দেয় কেন্দ্রীয় সরকার| আচমকা এই সিদ্ধান্তে সমস্যায় পড়েন দেশের সাধারণ মানুষ| কেন্দ্রীয় সরকারের আশা, চলতি মাসের শেষেই নোট যন্ত্রণা কাটিয়ে স্বস্তি পাবেন দেশবাসী|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top