News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বিতীয় টেস্টেগম্ভীরের পরিবর্ত হিসেবে প্রথম একাদশে এলেন রাহুল
Image

দ্বিতীয় টেস্টেগম্ভীরের পরিবর্ত হিসেবে প্রথম একাদশে এলেন রাহুল

lokesh-rahulবিশাখাপত্তনম, ১৭ নভেম্বর (হি.স.) : পরিকল্পনা অনুযায়ী গৌতম গম্ভীরের পরিবর্ত হিসেবে প্রথম একাদশে এলেন লোকেশ রাহুল | বৃহস্পতিবার দ্বিতীয় টেস্টে মুরলি বিজয়ের সঙ্গে ওপেন করতে নামলেন চোট সারিয়ে জাতীয় দলে ডাক পাওয়া রাহুল | বিশাখাপত্তনমে রাহুল যে প্রথম একাদশে থাকছেন গতকালই তা প্রায় নিশ্চিত করে দিয়ে ছিলেন কোচ অনিল কুম্বলে | ৱুধবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের কোচ বলেন, খেলবে বলেই তো ওকে (রাহুল) ডাকা হয়েছে| তিনি আরও বলেন, প্রথম একাদশে রাহুলকে প্রয়োজন| তাই ওকে দলে নেওয়া হয়েছে|
আজ থেকে ভাইজ়্যাগে শুরু দ্বিতীয় টেস্ট| এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি| সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল| স্বীকার করলেন কোহলি| বললেন, ভাইজ়্যাগের উইকেটও সুবিধার নয়| এখানে ব্যাটসম্যানরা সমস্যায় পড়বেন| স্কোরবোর্ডে আমাদের ভালো রান তুলতে হবে| আজ ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়| গম্ভীরের পরিবর্তে ওপেন করলেন লোকেশ রাহুল| আর এই টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেন দিল্লির ছেলে জয়ন্ত যাদব| অর্থাত্ দ্বিতীয় টেস্টে ভারত দুই পেসার ও তিন স্পিনার স্ট্র‌্যাটেজি নিয়ে খেলছে|
এদিকে ইংল্যান্ড শিবিরে সুখবর| এই ম্যাচে ফিরলেন ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন| ক্রিস ওয়েকসের পরিবর্তে টিমে এলেন তিনি| আর কোনও পরিবর্তন হয়নি ইংল্যান্ড টিমে| ভারতের মতোই তিন স্পিনার ও দুই পেসার নিয়ে নেমেছে ইংল্যান্ড| মইন আলি, জ়াফর আনসারি ও আদিল রশিদের উপরে আজ ভরসা করতে হবে কুককে|
প্রসঙ্গত, কানপুরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পান রাহুল| তারপরেই বাদ পড়েন| তার জায়গায় দলে আছেন শিখর ধাওয়ান| ধাওয়ানও ইডেন টেস্টে চোট পেয়ে বাদ পড়েন| তখন খেলানো হয় গম্ভীরকে| ইংল্যান্ড টেস্টে ওপেনিং স্লটে গম্ভীর ছাড়া কোনও বিকল্প ছিল না টিম ইন্ডিয়ার| তবে প্রথম টেস্টে নিজেকে প্রমাণ করতে ব্যার্থ হন গম্ভীর | অন্য দিকে রনজিতে কর্নাটকের হয়ে ঝকঝকে ইনিংস উপহার দেন রাহুল| যার ফলে মঙ্গলবারই তাঁকে জাতীয় দলে ডেকে নেওয়া হয়| আজ লোকেশ রাহুল দলের প্রথম একাদশে ঢোকায় বাদ পড়লেন গৌতম গম্ভরী|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top