News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের বিক্ষোভে উত্তাল সংসদ, প্রশ্ন উঠল ২০০০ টাকার নোট নিয়ে
Image

কংগ্রেসের বিক্ষোভে উত্তাল সংসদ, প্রশ্ন উঠল ২০০০ টাকার নোট নিয়ে

congressনয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): কংগ্রেসের বিক্ষোভে শীতকালীন অধিবেশনের প্রথম দিনই হল উত্তাল| কংগ্রেস প্রশ্ন তুলে দিল নতুন ২০০০ টাকার নোট নিয়েও| কংগ্রেস নেতা আনন্দ শর্মার কটাক্ষ, ‘ছোটবেলায় যে নোট নিয়ে আমরা খেলা করতাম, সেরকম নোটই এখন বাজারে এসেছে|’ আনন্দ শর্মার কথায়, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে অটলবিহারী বাজপেয়ী, সমস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপমান করেছেন নরেন্দ্র মোদী| ওঁর ক্ষমা চাওয়া উচিত| ৱুধবার ছিল শীতকালীন অধিবেশনের প্রথম দিন| অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘সরকার খোলা মনে আলোচনার জন্য প্রস্তুত|’ অথচ শুরু থেকেই বিরোধীরা হৈচৈ শুরু করে দেন| মূলত পাঁচশো ও হাজার টাকার নোট বাতিল ইসু্য নিয়েই এদিন উত্তাল হয়েছে সংসদ|
কংগ্রেসের পক্ষ থেকে আনন্দ শর্মা এদিন অধিবেশনের শুরু থেকেই সরকারের বিরুদ্ধে সুর চড়ান| প্রাক্তন বাণিজ্যমন্ত্রী বলেছেন, ৬৩ হাজার কোটি টাকার নোট বাজারে ছিল| তার মধ্যে ৮৬ শতাংশ টাকা ৫০০ এবং ১০০০-এর নোটে ছিল| চাষি থেকে শুরু করে শ্রমিক, ছোট ব্যবসায়ী, এরা পকেটে ক্রেডিট কার্ড, চেকবই নিয়ে ঘোরে না| প্রধানমন্ত্রী কি সবদিক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছেন? সরকার বলছে ০০.০২ শতাংশ জাল নোট বাজারে রয়েছে| তার ভিত্তিতে ৮৬ শতাংশ মুদ্রা বাজার থেকে তুলে দিয়ে গোটা দেশের মানুষকে সমস্যায় ফেলার অর্থ কী? কালো টাকার সংজ্ঞা কী? সরকারকে বলতে হবে|
সংসদের ভিতরে প্রাক্তন বাণিজ্যমন্ত্রী এমনটা বললেও, টাকা তুলতে ব্যাঙ্কের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকা আম জনতা অবশ্য অন্য কথা বলছে| দেশের সিংহভাগ সাধারণ মানুষ বলছেন, অসুবিধা হচ্ছে ঠিকই, তবে মোদী সরকার সঠিক সিদ্ধান্তই নিয়েছে| অর্থাত্ বিরোধী রাজনৈতিক দলের নেতারা যতই চিত্কার চেঁচামেচি করুক না কেন, দেশবাসী কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে যথেষ্ট খুশিই|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top