নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): দাম কমল পেট্রোল ও ডিজেলের| পেট্রোলের দাম লিটার পিছু ১ টাকা ৪৬ পয়সা কমেছে| আর ডিজেলের দাম কমেছে লিটারে ১ টাকা ৫৩ পয়সা| মঙ্গলবার মধ্যরাত থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে| ওয়াকিবহাল মহলের ধারনা, কালো টাকা উদ্ধারে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের পর প্রচুর অর্থ জমা পড়েছে বিভিন্ন ব্যাঙ্কে| ধীরে ধীরে ভারতের অর্থনীতিও কার্যত চাঙ্গা হতে শুরু করেছে|
গত সাড়ে তিন মাসে এই নিয়ে চার বার ওঠানামা করল পেট্রোল ও ডিজেলের দাম|
পয়লা আগস্ট পেট্রোলের দাম লিটারে ১ টাকা এবং ডিজেলের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছিল| তার এক মাসের মাথায় অর্থাত্ ১ সেপ্টেম্বর আবার এক ধাক্কায় অনেকটা বেড়ে যায় পেট্রোল ও ডিজেলের দাম| পেট্রোলের দাম বাড়ে লিটারে ৩ টাকা ৩৮ পয়সা| ডিজেলের দাম বাড়ে ২ টাকা ৬৭ পয়সা| ১৫ সেপ্টেম্বর পেট্রোলের দাম লিটার পিছু আরও ৫৮ পয়সা বাড়ানো হয়| কিন্তু, ডিজেলের দাম ৩১ পয়সা কমানো হয়| মঙ্গলবার মধ্যরাত থেকে ফের কিছুটা দাম কমল পেট্রোল ও ডিজেলের|
স্বস্তি দিল কেন্দ্র, দাম কমল পেট্রোল ও ডিজেলের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















