News Flash

  • Home
  • Uncategorized
  • মনু বনকুলে ম্যালেরিয়ায় শিশুর মৃত্যু, আরও এক হাসপাতালে
Image

মনু বনকুলে ম্যালেরিয়ায় শিশুর মৃত্যু, আরও এক হাসপাতালে

malariaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ রাজ্যে ম্যালেরিয়ার থাবা অব্যাহত রয়েছে৷ দক্ষিণ জেলার সাব্রুমের বাঘমারায় নয় বছরের শিশুকন্যা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে মনু বনকূল হাসপাতালে চিকিৎসাধীন৷
ম্যালেরিয়া প্রবন রাজ্য ত্রিপুরা থেকে ম্যালেরিয়া পিছু ছাড়ছে না৷ দক্ষিণ জেলার সাব্রুমের বাঘমারার হরিদাস পাড়ায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুকন্যা বর্তমানে মনুবনকুল প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন৷ ম্যালেরিয়ায় আক্রান্ত শিশুকন্যার নাম অঙ্কুরী মালা ত্রিপুরা৷ গত গয়েকদিন ধরে সে জ্বরে আক্রান্ত৷ শিশুকন্যাটির বাবা তাকে মনু বনকূল হাসপাতালে নিয়ে যান৷ কর্তব্যরত চিকিৎসকরা্য তার ম্যালেরিয়া হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করেন৷ রক্ত পরীক্ষায় ম্যালেরিয়ার জীবাণু মিলেছে৷ বর্তমানে শিশুকন্যাটি চিকিৎসাধীন৷
গত কয়েকদিনে মনু বনকুল হাসপাতালে বেশ কয়েকজন ম্যালেরিয়া আক্রান্ত রোগী চিকিৎসার জন্য এসেছেন বলে জানা গিয়েছে৷ গত ২রা নভেম্বর পূর্ব সাব্রুমের কালী বল্লভ পাড়ায় এক শিশুকন্যার মৃত্যু হয়েছিল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top