নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের| কিডনি বিকল হয়ে যাওয়ায় দিল্লির এইমস হাসপাতালে ডায়ালিসিস চলছে বিদেশমন্ত্রীর| কিডনি প্রতিস্থাপনের জন্য তাঁর বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করছেন চিকিত্সকরা| ৱুধবার টুইট করে বিদেশমন্ত্রী জানিয়েছেন, ‘বর্তমানে আমার ডায়ালিসিস চলছে| কিডনি প্রতিস্থাপনের জন্য আমার পরীক্ষা-নীরিক্ষা চলছে| ভগবান কৃষ্ণ আশীর্বাদ করুন|’ এইমস সূত্রের খবর, বিদেশমন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল| তাঁর দীর্ঘদিনের ডায়াবিটিজে কিডনিটা আর কাজ করছে না| তাঁর ডায়ালিসিস চলছে|
গত ৭ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছেন বিদেশমন্ত্রী| কার্ডিয়ো-থোরাসিক সেন্টারের প্রধান বলরাম আইরানের পর্যবেক্ষণে এইমস-এর কার্ডিয়ো নিউরো সেন্টারে রয়েছেন তিনি| গত ২০ বছর ধরে তিনি ডায়াবিটিজে ভুগছেন|
বিদেশমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, চলছে ডায়ালিসিস
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















