News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি ও তৃণমূল মিলে সাম্প্রদায়িক মেরুকরণ হচ্ছে ঃ মানিক সরকার
Image

বিজেপি ও তৃণমূল মিলে সাম্প্রদায়িক মেরুকরণ হচ্ছে ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ নীতির প্রশ্ণে কাদের সমর্থন করবেন মানুষ, রাজ্যে দুটি আসনে উপনির্বাচনের

রবিবার নতুননগর সুকল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷
রবিবার নতুননগর সুকল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ নিজস্ব ছবি৷

ফলাফলে তা প্রতিফলিত হবে বলে মনে করেন সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তাঁর মতে, আড়াই বছরে বর্তমান কেন্দ্রীয় সরকারের কাজকর্মের যে অভিজ্ঞতা রয়েছে তার ভিত্তিতে তাদের নীতি প্রতিফলিত হচ্ছে৷ আর তৃণমূল কংগ্রেসের নীতি নিয়েই ধোঁয়াশা রয়েছে৷ কখনো তারা বিজেপির সাথে ঘর করছেন, আবার কখনো কংগ্রেসের সাথে জোট বাঁধছেন৷ মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, এখন পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূল মিলে সাম্প্রদায়িক মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে৷ ফলে, রাজ্যে দুটি আসনে উপনির্বাচনের ফলাফলে সরকার পরিবর্তনের কোন সম্ভাবনা না থাকলেও, তাতে মানুষ কাদের নীতিকে সমর্থন করছেন সেটা ভালভাবেই প্রতিফলিত হবে৷ রবিবার নতুননগর সুকল মাঠে বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী ঝুমু সরকারের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় এই তত্ব তুলে ধরেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
মূলত, উপনির্বাচনের ফলাফলে শাসক দল সিপিএম মানুষ কাদের বক্তব্যকে সমর্থন করছেন তা জানতে আগ্রহী বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কারণ, দুটি আসনে উপনির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল গণদেবতাদের সামনে তাদের মত ব্যক্ত করছে৷ বিজেপি, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই নিজেদের যুক্তি তুলে ধরে বক্তব্য রাখছে৷ কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে ঐ বক্তব্যের সাযুজ্য কতটা রয়েছে সেই প্রশ্ণই আজ মুখ্যমন্ত্রী জনসভায় তুলেছেন৷ তিনি বলেন, বিজেপি এখন দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে৷ কংগ্রেস এখন দুর্বল হলেও এক সময় দিল্লিতে সরকার চালিয়েছে৷ রাজ্যেও ৩২/৩৩ বছর সরকার পরিচালনার দায়িত্বে ছিল৷ আর তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতায় ৫ বছর সমাপ্ত হয়ে ৬ষ্ঠ বৎসরে পদার্পণ করেছে৷ ফলে, নীতির প্রশ্ণে বর্তমান পরিস্থিতি কি এদিন মুখ্যমন্ত্রী জনসমাবেশে উপস্থিত মানুষের উদ্দেশ্যে প্রশ্ণ ছঁুড়ে দেন৷ বিজেপি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল গত ৩০ মাসে সরকার চালাতে গিয়ে কোনটাই রাখতে পারেনি বলে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি কটাক্ষের সুরে বলেন, এই আড়াই বছরের অভিজ্ঞতায় বাকি দিন কিরকম যাবে তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়৷ অবশ্য বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ার পিছনে অন্যতম কারণ পঁুজিপতিদের স্বার্থ রক্ষা করা বলে মনে করেন তিনি৷ তাঁর বক্তব্য, নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক জিনিসের দাম কমানো, কৃষকদের লাভবান করা ইত্যাদি কোনটাই সম্ভব হয়নি পঁুজিপতিদের স্বার্থ রক্ষায়৷ তিনি বলেন, দলীয় সাংসদরা বার বার দাবি করছেন ১৪টি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য রেশনিং ব্যবস্থার মাধ্যমে গোটা দেশে সরবরাহ করার জন্য৷ কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে সরাসরি সরকার চাল, গম ইত্যাদি ক্রয় করুক সেই দাবিও বহুবার জানানো হয়েছে৷ কিন্তু বর্তমান সরকার তা মানতে পারছে না৷ কারণ, রেশনিং ব্যবস্থার মাধ্যমে ১৪টি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য সরবরাহ করা হলে পঁুজিপতিরা মুনাফা কামাতে পারবেন না৷ অন্যদিকে, সরকার যদি কৃষকদের কাছ থেকে সরাসরি সহায়ক মূল্যে চাল, গম ইত্যাদি ক্রয় করে তাহলেও পঁুজিপতিদের মুনাফা অর্জনে সমস্যা হবে৷ কারণ, তাঁরা স্বল্পমূল্যে কৃষকদের কাছ থেকে চাল, গম, ডাল ইত্যাদি ক্রয় করে গুদামে মজুতের মাধ্যমে সংকটের পরিস্থিতি তৈরি করেন এবং সুযোগ বুঝে অধিক মুনাফায় বিক্রি করেন৷ মুখ্যমন্ত্রী এদিন, কটাক্ষের সুরে বলেন, পঁুজিপতিদের ধমকের সামনে বর্তমান কেন্দ্রীয় সরকার মাথা নুইয়ে দিয়েছে৷ অবশ্য এক্ষেত্রে কংগ্রেসের সাথে বিজেপির নীতিগত কোন ফারাক নেই বলেও তিনি মন্তব্য করেছেন৷
এদিকে, দেশে বিজেপি যে বিভাজনের রাজনীতি শুরু করেছে তার জন্যও পঁুজিপতিরাই দায়ী বলে মুখ্যমন্ত্রী মনে করেন৷ তাঁর দাবি, নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না করায় দেশের মানুষ প্রচন্ড ক্ষুব্ধ৷ তাই ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে বিজেপির প্রতি মানুষের দৃষ্টিভঙ্গী ঘুরিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে৷ আর এই প্রয়াসের বাস্তবায়নে ধর্মের নামে সংঘর্ষ হবে বলে তাঁর ধারণা৷ কারণ, আড়াই বছরে এক হাজারের ওপর সংখ্যালঘুদের ওপর আক্রমণ সংগঠিত হয়েছে৷ তাতে লক্ষ্য হল হিন্দু রাষ্ট্র গড়ে তোলা৷ মুখ্যমন্ত্রী বলেন, ধর্মের নামে বিভাজন কোন ভাবেই মেনে নেওয়া যায় না৷ কারণ, ধর্ম ব্যক্তিগত হলেও উৎসব সকলের জন্য৷ আর এই জন্যই এদেশে সকল ধর্মের উৎসবে সব অংশের মানুষ অংশগ্রহণ করে থাকেন৷
এদিকে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস অরাজকতা শুরু করেছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷তিনি বলেন, দুর্নীতি এবং সন্ত্রাস পশ্চিমবঙ্গে এখন সমানভাবে চলছে৷ চিটফান্ড কেলেঙ্কারিতে তৃণমূল মন্ত্রিসভার সদস্য এবং দলীয় সাংসদ জেল খেটেছেন৷ সিবিআই যখন তখন তৃণমূল নেতা-মন্ত্রী-সাংসদদের ডেকে পাঠাচ্ছে৷ এদিকে, সন্ত্রাসও মারাত্মকভাবে বেড়েছে পশ্চিমবঙ্গে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গে এখন তৃণমূলী সন্ত্রাসে মানুষের নাভিশ্বাস উঠে গেছে৷ এক দলীয় স্বৈরশাসন কায়েম করার চেষ্টা চলছে৷ পাশাপাশি তিনি অভিযোগের সুরে বলেন, বিজেপির সহায়তাতেই পশ্চিমবঙ্গে তৃণমূল আবার ক্ষমতায় এসেছে৷ কারণ, সম্প্রতি বিজেপির রাজ্যস্তরের এক নেতা জানিয়েছেন, গত বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বিজেপি মদত দিয়েছে৷ আর পশ্চিমবঙ্গে এখন বিজেপি ও তৃণমূল মিলে যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা চলছে তাতে তাঁদের মধ্যে যে বোঝাপড়া রয়েছে সেটাই প্রমাণিত হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী৷ এই সমস্ত কারণে, দুটি আসনে উপনির্বাচনের ফলাফলে মানুষ কাদের নীতিকে সমর্থন করছেন তার ভিত্তিতে আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে মূল্যায়ন করতে সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top