নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লী, ১৩ নভেম্বর৷৷ নোট বাতিলের জের দেশজুড়ে ভুগান্তির মুখে পড়েছেন মানুষ৷ তাই বাধ্য হয়ে ব্যাঙ্ক ও এটিএম থেকে টাকা তোলার উর্দ্ধসীমা বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রক টাকা তোলার উর্দ্ধসীমা বাড়ানোর নির্দেশ সমস্ত ব্যাঙ্কগুলিকে দিয়েছে৷ নয়া নির্দেশ অনুযায়ী প্রতিদিন ব্যাঙ্ক থেকে ১০০০০ টাকা তোলার দৈনিক উর্দ্ধসীমা তুলে দেওয়া হয়েছে৷ পাশাপাশি প্রতি সপ্তাহে টাকা তোলার উর্দ্ধসীমাতে ২০০০০ থেকে ২৪০০০ করা হয়েছে৷ নয়া নির্দেশ অনুযায়ী প্রতিদিন এটিএম থেকে টাকা তোলার উর্দ্ধসীমাও বেড়েছে৷ ২০০০ টাকার বদলে এখন থেকে ২৫০০ টাকা করে প্রতিদিন এটিএম থেকে তোলা যাবে৷ এদিকে, বাতিল নোট দিয়ে নতুন নোট বদলের ক্ষেত্রেও উর্দ্ধসীমা বৃদ্ধি করা হয়েছে৷ আগে যেখানে হাতানাতে নোট বদলের উর্দ্ধসীমা ছিল ৪০০০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৪৫০০ টাকা৷ তাতে কেন্দ্র মনে করছে নোট বাতিলের জের গত কয়েকদিনে যে সমস্যাগুলি উঠে এসেছে এই সিদ্ধান্তে কিছুটা স্বস্তি মিলবে দেশবাসীর৷
বাড়ল টাকা তোলার উর্দ্ধসীমা
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















