News Flash

  • Home
  • Uncategorized
  • ঝুকিতে রয়েছেন জনগণ, উদাসীন বিদ্যুৎ নিগম
Image

ঝুকিতে রয়েছেন জনগণ, উদাসীন বিদ্যুৎ নিগম

electric-shockনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ বিদ্যুৎ নিগমের খামখেয়ালীপনার কারণে নন্দননগরে এফসিআই গোদামের পাশে বিদ্যুৎ এর খঁুটিতে শর্ট সার্কিট হয়ে যেকোন সময় অঘটন ও প্রাণহানী ও সম্পদহানীর ঘটনা ঘটতে পারে৷ স্থানীয় লোকজন বিষয়টি বিদ্যুৎ নিগমের অফিসে জানিয়েও ইতিবাচক কোন সাড়া পাচ্ছেন না৷ তাতে ক্ষোভে ফঁুসছেন এলাকাবাসী৷
নন্দননগরে এফসিআই গোদামের পাশে স্বপন ঘোষের দোকানের কাছে একটি বিদ্যুতের খঁুটি বিপজ্জনক অবস্থায় রয়েছে৷ খঁুটিটির নিচের অংশ ঝং ধরে নষ্ট হয়ে গেছে৷ খঁুটিটি প্রায়ই শর্ট সার্কিট হয়ে থাকে৷ বাতাস আসলে আগুন জ্বলে৷ খঁুটির পাশেই রয়েছে দোকান ঘর ও বসত বাড়ি৷ ঘরের গা ঘেষে বয়ে গেছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার৷ বিদ্যুতের খঁুটিটি বদল করে দিতে এবং এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী৷ স্থানীয় লোকজনরা জানিয়েছেন বিষয়টি বোধজংনগর সাব ডিভিশন অফিসে এবং পরবর্তী সময়ে জি বি সাব ডিভিশন অফিসে জানানো হয়েছে৷ উভয় অফিসই নানা অজুহাত দেখিয়ে দায় এড়ানোর কৌশল নিয়েছে৷ শেষ পর্যন্ত বিদ্যুৎ নিগমের ডিজিএমের দ্বারস্থ হয়েছেন স্থানীয় জনগণ৷
অবিলম্বে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন নন্দননগর গোদাম সংলগ্ণ এলাকার লোকজন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top