News Flash

  • Home
  • Uncategorized
  • উপনির্বাচনের প্রচারে রাজ্যে তৃণমূলের তারকা সমাবেশ
Image

উপনির্বাচনের প্রচারে রাজ্যে তৃণমূলের তারকা সমাবেশ

tmc-tripuraনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ উপনির্বাচনে তৃণমূলের নির্বাচনী প্রচারে এবার তারকা সমাবেশ ঘটতে চলেছে৷ অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠা শতাব্দী রায় ও সোহম চক্রবর্তী আগামী ১৫ নভেম্বর নির্বাচনী  প্রচারে আসছেন৷ তাঁরা আগরতলায় পথ সভা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে৷ এদিকে, পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী৷ অন্যদিকে, অভিনেত্রী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে সম্প্রতি সারদা কান্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই নোটিশ পাঠিয়েছিল৷ এই ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গে সিপিএম নেতারা তৃণমূলের বিরুদ্ধে সমালোচনার নতুন রসদ খোঁজে পেয়েছিলেন৷ ফলে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল হেরু প্রার্থী সোহম চক্রবর্তী এবং সারদা  কান্ডে সিবিআইয়ের নিশানায় থাকা তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে এরাজ্যে উপনির্বাচনে প্রচারাভিযানে এনে প্রদেশ তৃণমূলের আদৌ কোন লাভ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top