News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমে ব্যর্থ হয়ে নাবালিকার আত্মহত্যা, থানায় মামলা
Image

প্রেমে ব্যর্থ হয়ে নাবালিকার আত্মহত্যা, থানায় মামলা

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর৷৷ অম্পির হরিপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী প্রেমে ব্যর্থ হয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ তার নাম মণিষা দেববর্মা৷ হরিপুর এলাকার বিশ্বজিৎ দেববর্মা নামে এক যুবকের সঙ্গে গত তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল মণিষা দেববর্মার৷ মণিষা যখন বিশ্বজিতের কাছে সামাজিক স্বীকৃতির দাবি জানায়, তখনই বিপত্তি দেখা  দেয়৷ বিশ্বজিতের পরিবার এই সম্পর্ক কোনভাবেই মেনে নিতে নারাজ৷ এমনকি পরিবারের চাপে পড়ে বিশ্বজিৎ নিজেও তার প্রেমিকাকে অস্বীকার করার কৌশল নেয়৷ এনিয়ে মণিষা ও বিশ্বজিতের মধ্যে তীব্র বাকবিতন্ডা হয়৷ সম্পর্কের চরম অবনতি ঘটে৷ শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ক্ষোভে অভিমানে মণিষা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে৷ তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া  হয়৷ অবস্থা সংকটজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা  হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে মণিষা৷ তার মৃত্যুর সংবাদে অম্পির হরিপুর এলাকায়  গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ উল্লেখ্য, উপজাতিদের একাংশের মধ্যেও প্রণয়ঘটিত বিষয়কে কেন্দ্র করে আত্মহত্যার প্রবণতা ক্রমশই বেড়ে চলেছে৷ শুধু তাই নয়, পণের দায়ে নির্যাতনের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে৷ এটি একটি সামাজিক ভয়ংকর ব্যাধিতে পরিণত হচ্ছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top