News Flash

  • Home
  • Uncategorized
  • সারা জীবনের মতো বন্ধ করে দেওয়া উচিত এনডিটিভি, টুইট জি চেয়ারম্যানের
Image

সারা জীবনের মতো বন্ধ করে দেওয়া উচিত এনডিটিভি, টুইট জি চেয়ারম্যানের

zee-chairmanনয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): সারা জীবনের মতো বন্ধ করে দেওয়া উচিত এনডিটিভি| রবিবার রাতে টুইট করে এমনটাই জানালেন জি মিডিয়ার চেয়ারম্যান এবং রাজ্য সভার সাংসদ সুভাষ চন্দ্র| একই সঙ্গে মোদী সরকারের এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন তিনি| এনডিটিভি ইন্ডিয়া-কে ২৪ ঘন্টার জন্য ব্যান করা নিয়ে একদিকে যখন প্রতিবাদে সোচ্চার হয়েছে গোটা দেশ এবং ভারতের এডিটরস গিল্ড| তখনই উল্টো গান গাইলেন জি মিডিয়ার চেয়ারম্যান| সুভাষ চন্দ্র টুইট করে জানিয়েছেন, ‘একদিনের জন্য ব্যান করা উচিত নয়| এতো গুরু পাপের লঘু দণ্ড হয়ে গেল| আমার মতো সারা জীবনের জন্য বন্ধ করে দেওয়া উচিত এই চ্যানেলটিকে| দেশের সুরক্ষা নিয়ে যারা খেলা করে তাদের কোনওরকম ছাড়পত্রই দেওয়া উচিত নয়|’
টুইটারে তিনি আরও লেখেন, ‘ইউপিএ সরকার যখন জি নিউজ চ্যানেল ব্যান করার চিন্তাভাবনা করছিল তখন তো এডিটরস গিল্ড বা এনডিটিভি কোনও প্রতিবাদ করেনি| অন্যায়কে অন্যায় বলেই দেশে জরুরি অবস্থা শুরু হয়েছে বলতে হবে| দেশের নিরাপত্তার কি কোনও দাম নেই?’ এদিকে, সরকারি নিষেধাজ্ঞা বিজ্ঞপ্তির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এনডিটিভি ইন্ডিয়া|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top