News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলাম রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে দুঃস্থদের বস্ত্র বিতরণ
Image

চড়িলাম রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে দুঃস্থদের বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩০ অক্টোবর৷৷ চড়িলাম রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে প্রতিবছরের মতো মানব সেবায় দরিদ্রদের মাঝে বস্ত্র, পঠন সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷ শনিবার সরকাল ১১টা থেকে এক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণ সেবা সংঘ দুঃস্থ ছাত্রছাত্রীদের ও নব অম্লানজ্যোতি অনাথ আশ্রমের অনাথ শিশুদের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন৷ এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা সঞ্চালক প্রদীপ দত্ত এবং রামকৃষ্ণ সেবা সংঘ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দিয়েছিলেন সুনীল চন্দ্র পাল৷ সংঘের সম্পাদক মিঠুন চক্রবর্তী বলেন, আমরা প্রতি বছর অমবস্যা তিথিতে কালীপুজোর দিনে দুঃস্থদের মধ্যে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেই৷ আজ আমরা সংঘের উদ্যোগে ৫৬ জন দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ, ৪৫ জনকে পঠন সামগ্রী ও গকুলনগর থেকে আগত নব অম্লানজ্যোতি অনাথ আশ্রমের ১৬ জন অনাথ শিশুদের বস্ত্র ও খাদ্য সামগ্রী দান করতে পেরেছি৷ আমরা মানুষ হিসাবে প্রত্যেকেই সমাজের নিকট থেকে ভাল কিছু আশা করি৷ আমাদের প্রত্যেকের ঐক্যবদ্ধ ছোট ছোট কাজই আগামীতে বৃহত্তর উন্নয়ন সাধনে ভূমিকা রাখবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top