News Flash

  • Home
  • Uncategorized
  • বড়জলা ও খোয়াই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
Image

বড়জলা ও খোয়াই কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ বড়জলা ও খোয়াই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস দল৷ বড়জলা কেন্দ্রে রাজেন্দ্র কুমার দাস ও খোয়াই কেন্দ্রে প্রণব বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে৷
কংগ্রেস দল রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে৷ ৪বড়জলা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে রাজেন্দ্র কুমার দাসকে এবং ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রে মনোনীত করা হয়েছে প্রণব বিশ্বাসকে৷ দুটি কেন্দ্রেই কংগ্রেস দল সর্বশক্তি দিয়েই লড়াই করবে বলে সাংবাদিক সম্মেলনে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ তিনি বলেন, এরাজ্যের সিপিএমের একমাত্র বিকল্প কংগ্রেস দল৷ রাজ্যের মানুষ দুটি কেন্দ্রের উপনির্বাচনে তার উপযুক্ত প্রমাণ দেবেন৷ তিনি বলেন, দুটি কেন্দ্রের উপনির্বাচনে রাজ্যে সরকারের পরিবর্তন হবে না৷ কিন্তু রাজ্যের মানুষের কাছে রাজ্য সরকারের স্বজন পোষণ ও দুর্নীতির বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়া সম্ভব হবে৷ দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই দলীয় নেতা কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার জন্য আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top