News Flash

  • Home
  • Uncategorized
  • করবি ফুলের গোটা খেয়ে আত্মঘাতী নাবালিকা
Image

করবি ফুলের গোটা খেয়ে আত্মঘাতী নাবালিকা

suicideeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ বাবার কাছে বকুনি খেয়ে অভিমানে নবম শ্রেণীর এক নাবালিকা করবি ফুলের গোটা খেয়ে আত্মহত্যা করেছে৷ জানা গেছে, বীরগঞ্জ থানার দলুমার এলাকার বাসিন্দা আনন্দ কিশোর জমাতিয়ার নবমশ্রেণী পাঠরতা কন্যা জয়লক্ষ্মী জমাতিয়া বাবার কাছে বকুনি খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়৷ তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷
উল্লেখ্য, আজকাল ছেলেমেয়েদের অনুশাসন করাও রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ আত্মহত্যার মত ভয়ংকর প্রবণতার ঝোঁক নবীন প্রজন্মের কাছে ক্রমশ বেড়ে চলেছে৷ বীরগঞ্জের দলুমার পাহাড়পুর এলাকার নবম শ্রেণীর এক ছাত্রীকে তার মা-বাবা গালমন্দ করেছিলেন৷ কিশোরীটি তা মেনে নিতে পারেনি৷ বাবা মায়ের উপর অভিমান করে করবী ফুলের গোটা খেয়ে আত্মহত্যার চেষ্টা করে কিশোরীটি৷ কিশোরীটিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ বুধবার সকালে জিবি হাসপাতালে তার মৃত্যু হয়৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top