News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্ব খাদ্য দিবস পালিত বিশালগড়ে
Image

বিশ্ব খাদ্য দিবস পালিত বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ অক্টোবর৷৷ আজ বিশ্ব খাদ্য দিবস৷ পৃথিবী থেকে ক্ষুধা ও দারিদ্র্যতা মোচনের লক্ষ্যেই দিবসটি পালন করা হয়৷ বিশালগড় পঞ্চায়েত সমিতি হলেও বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়৷ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা৷
পৃথিবী থেকে দারিদ্রত্য ও ক্ষুধা দূর করার লক্ষ্যে ১৬ অক্টোবর দিনটিকে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করা হয়৷ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়৷ বিশালগড় পঞ্চায়েত সমিতি হলে এ উপলক্ষ্যে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের সূচনা করেন খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা৷ ১৯৮২ সাল থেকে ১৬ অক্টোবর দিনটিকে বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করা হচ্ছে৷ বিশালগড়ে আয়োজিত খাদ্য দিবসের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা বলেন, বনাঞ্চলকে রক্ষা করতে হবে এবং জলের অপচয় বন্ধ করতে হবে৷ জলবায়ু পরিবর্তনের নানা কারণ ও তিনি বিশ্লেষণ করেন৷ প্রকৃতির ভারসাম্য বজায় থাকে না বলেই জলবায়ুর পরিবর্তন ঘটে চলেছে৷ প্রকৃতির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ৷ সে মানুষই নিজেদের ক্ষীণ স্বার্থে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে চলেছে৷
খাদ্যমন্ত্রী বলেন, প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে৷ ফলে খাদ্যের চাহিদা বাড়ছে৷ জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়িঘর তৈরির তাগিদে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে৷ তাই কৃষি বিজ্ঞানীরা কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য প্রচলিত বীজ পরিবর্তন করে উন্নত প্রজাতির বীজ তৈরি করছেন৷
খাদ্যমন্ত্রী তথ্য দিয়ে বলেন, রাজ্যে বর্তমানে খাদ্যের চাহিদা ৯ লক্ষ মেট্রিক টন৷ ইতিমধ্যে উৎপাদন হয়েছে ৮ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন৷ ঘাটতি মেটাতে রাজ্যের কৃষক, কৃষিকর্মী, ও কৃষি বিজ্ঞানীরা নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন৷ খাদ্য দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহিজলা জেলার জেলা সভাধিপতি ফকরুদ্দিন আহমেদ, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দুলন সরকার হাজারী প্রমুখ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top