News Flash

  • Home
  • Uncategorized
  • বিধবংসী অগ্ণিকান্ডে অভয়নগরে ভষ্মিভূত একই বাড়ির দশটি ঘর
Image

বিধবংসী অগ্ণিকান্ডে অভয়নগরে ভষ্মিভূত একই বাড়ির দশটি ঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ লক্ষ্মীপুজার রাতে বিধবংসী অগ্ণিকান্ডে পুড়ে ছাই হল একই পরিবারের দশটি বসত ঘর৷ আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্র৷ ঘটনাটি ঘটেছে রাজধানীর অভয়নগর এলাকার সত্যব্রত সাহার বাড়িতে৷ রাতে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গেলেও শেষ রক্ষা হয়নি৷ ক্ষয়ক্ষতির পরিমান এক কোটি টাকা৷ ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা শাসক ও সদর মহকুমা শাসক৷
5সংবাদে প্রকাশ লক্ষ্মীপুজার রাতে সবাই যখন আনন্দে মাতছিলেন তখন বিধবংসী অগ্ণিকান্ডে পুড়ে ছাই হল এই বাড়ির ঘরগুলি৷ রাত আনুমানিক দুইটা নাগাদ অগ্ণিকান্ডের ঘটনা৷ প্রথামিক অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত৷ অভয়নগর এলাকার সত্যব্রত সাহার একই বাড়িতে ১৩টি ঘরে ভাড়াটিয়া তাকত৷ এর মধ্যে বেশিরভাগই সুকল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রী৷ পুজার ছুটিতে প্রায় সকলেই যে যার বাড়িতে গেছেন৷ ঘরও ছিল বন্ধ৷ শনিবার রাত আনুমানিক দুইটা নাগাদ আগুন দেখতে পেয়ে বাড়ির লোকজন চিৎকার চেচামেচি শুরু করে৷ খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্বে আনেন৷ ততক্ষণে দশটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে৷ আগুনের ভয়বহতা অনেক বেশী ছিল বলে ফায়ার সার্ভিসের চারটি ইঞ্জিন কাজে লাগানো হয়েছে৷ ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন আশেপাশের বাড়িঘরে ছড়াতে পাড়েনি৷ এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল৷
আগুনে পুড়ে গিয়েছে সমস্ত আসবাবপত্র৷ প্রয়োজনীয় নথিপত্রও ভষ্মিভূত হয়ে গিয়েছে৷ এদিকে, রবিবার ঘটনার খবর পেয়ে সেখানে যান পশ্চিম জেলার জেলা শাসক মিলিন্দ রামটেকে, সদর মহকুমা শাসক সমিত রায় চৌধুরী, পূর্ব আগরতলা থানার ওসিসহ অন্যান্যরা৷ ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন মহকুমা শাসক ও জেলা শাসক৷ মহকুমা শাসক জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা করা হবে৷
ভয়াবহ অগ্ণিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি রাজ্য কমিটির সভাপতি বিপ্লব কুমার দেব, সহ সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্যরা৷ দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে বলে জানিয়েছেন বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top