News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত এক, জখম দুই
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় নিহত এক, জখম দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ পৃথক পথ দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন দুইজন৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ রাজধানীর বিদুরকর্তা চৌমুহনী ও কর্ণেল চৌমুহনীর মাঝামাঝি স্থানে সন্ধ্যারাতে একটি সুকটি ও বাইকের মধ্যে মুখোমুখী সংঘর্ষে দুজন আহত হয়েছেন৷ আহতদের প্রথমে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে বাইক চালক নারায়ণ দেববর্মাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ আহত অপর সুকটি চালকের নাম গোবিন্দ দেববর্মা৷ জানা গিয়েছে, তিনি পেশায় গাড়ি চালক৷ মালিকের বাড়িতে গাড়ি রেখে সুকটি করে বাড়ি ফেরার পথে দূর্ঘটনাটি ঘটেছে৷ পশ্চিম থানার পুলিশ বাইক ও সুকটি থানায় নিয়ে গিয়েছে৷ এই ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে৷
এদিকে দূর্ঘটনায় আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়৷ মৃতের নাম জয়ন্ত দাস৷ পেশাশ শুকনো মাছ বিক্রেতা৷ বাড়ি মেলাঘরের খাস চৌমুহনীতে৷ তিনি ভাইপোর সাথে বাইকে করে তকচাপাড়া বাজারে যাচ্ছিলেন৷ পথে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়৷ তাতে জয়ন্ত দাস গুরুতর আহত হয়৷ তাকে প্রথমে মেলাঘর হাসপতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে রাতেই জি বি হাসপাতালে রেফার করা হয়৷ জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রবিবার সকালে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top