News Flash

  • Home
  • Uncategorized
  • চয়নিকা হত্যা মামলায় তিন অভিযুক্তেরজেল হাজত
Image

চয়নিকা হত্যা মামলায় তিন অভিযুক্তেরজেল হাজত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ চয়নিকা হত্যা মামলায় তিনজনকে আদালত রবিবার চৌদ্দদিনের জেল হাজতে পাঠিয়েছে৷ তারা হল অর্চনা মালাকার, ঋষিকেশ দেব এবং সত্যবাণ দেব৷ শুক্রবার এই তিনজনকে ২ অক্টোবর পর্যন্ত পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছিল আদালত৷ রবিবার রিমান্ড শেষে পুলিশ তাদের আদালতো সোপর্দ করেছিল৷ অন্যদিকে, এই মামলার প্রধান অভিযুক্ত তথা নিহত চয়নিকা বণিকের স্বামী রণবীর সাহা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন৷ তাকে ৫ অক্টোবর পুনরায় আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, প্রায় এক বছর আগে চয়নিকা বণিক নামে এক তরুণী গৃহবধূকে তার ভন্ড স্বামী টিএসআরের ডগ স্কোয়াডের প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ান রণবীর সাহা পরিকল্পিতভাবে হত্যা করেছিল৷ ভালবেসে রণবীরের সঙ্গে বিয়ে হয়েছিল চয়নিকার৷ রণবীরের পরিবারের লোকজনরা তা ভাল চোখে দেখেননি৷ বিয়ের দুদিন পরই চয়নিকা বণিককে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়৷ টিএসআর জওয়ান রণবীর সাহা ইতিমধ্যেই পানিসাগরে অর্চনা মালাকার নামে এক যুবতীর সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে৷ এমনকি স্ত্রী পরিচয় দিয়ে অর্চনাকে নিয়ে ভাড়া বাড়িতে সহবাস করেছে রণবীর৷ তারপর থেকেই প্রথা স্ত্রী চয়নিকা বণিককে হত্যার ব্লুপ্রিন্ট শুরু হয়৷ দ্বিতীয় স্ত্রী ও অন্যান্য কয়েকজনের পরামর্শ ও সহযোগিতায় প্রথম স্ত্রী চয়নিকার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার কৌশল নেয় রণবীর৷ আগরতলায় পড়াশুনা করছিল চয়নিকা৷ এখান থেকে তাকে রণবীর তার নিজ বাড়ি উত্তর কুমারঘাট নিয়ে যায়৷ বাড়িতে নিয়ে তাকে হত্যা করে সেফটি ট্যাঙ্কে স্ত্রীর মৃতদেহ ফেলে দিয়েছিল৷ তারপরই আগরতলায় মহিলা থানায় রণবীর অভিযোগ করে তার স্ত্রীকে অপহরণ কিংবা গুম করেছে৷ ঘটনার তদন্তের ভার অর্পিত সিআইডির হাতে৷ সিআইডি প্রথম থেকেই রণবীরকে সন্দেহ করে আসছিল৷ শেষ পর্যন্ত তদন্তের জাল গুটিয়ে এনে রণবীরের বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকেই চয়নিকার কঙ্কার উদ্ধার করা হয়৷ এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলেই প্রাথমিকভাবে তথ্য মিলেছে৷ সেই সূত্র ধরেই পুলিশ চয়নিকার স্বামী রণবীর এবং তার দ্বিতীয় স্ত্রী অর্চনা মালাকার ও হত্যাকান্ডের সহযোগী ঋষিকেশ দেব ও সত্যবান দেবকে গ্রেপ্তার করে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top