News Flash

  • Home
  • Uncategorized
  • শ্যাম সুন্দর কোং জুয়েলারির সাথে হৃদয়ের সম্পর্ক ঃ ঋতুপর্ণা
Image

শ্যাম সুন্দর কোং জুয়েলারির সাথে হৃদয়ের সম্পর্ক ঃ ঋতুপর্ণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ রকমারি গয়নার সম্ভার নিয়ে এবারও হাজির হয়েছে রাজ্যের খ্যাতনামা অলংকার প্রস্তুতকারক সংস্থা শ্যাম সুন্দর কোং জুয়েলার্স৷ আবারও আয়োজন করা হচ্ছে শারদ সুন্দরী প্রতিযোগিতার৷ এরই প্রচারে রাজ্যে

শনিবার সাংবাদিক সম্মেলনে কথা বলছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ পাশে রয়েছেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের দুই কর্ণধার রূপক সাহা এবং অর্পিতা সাহা৷ ছবি নিজস্ব৷
শনিবার সাংবাদিক সম্মেলনে কথা বলছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত৷ পাশে রয়েছেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের দুই কর্ণধার রূপক সাহা এবং অর্পিতা সাহা৷ ছবি নিজস্ব৷

আসেন চলচিচত্র জগতের অন্যতম জনপ্রিয় মুখ ঋতুপর্ণা সেনগুপ্ত৷ শনিবার সাংবাদিক সম্মেলনে শ্যাম সুন্দর জুয়েলারির সাথে গত কয়েক বছরের অভিজ্ঞতার ছবি তুলে ধরেন টলি অভিনেত্রী৷ শ্যাম সুন্দর জুয়েলারির সাথে তাঁর হৃদয়ের সম্পর্ক, জানান ঋতুপর্ণা৷
এদিন এই সাংবাদিক সম্মেলনে সংস্থার দুই অধিকর্তা রূপক সাহা এবং অর্পিতা সাহাও উপস্থিত ছিলেন৷ স্বর্ণ সম্ভার ২০১৬ এবং শারদ সুন্দরী ২০১৬ সম্পর্কে বিস্তারিত জানান শ্রীসাহা৷ স্বর্ণ সম্ভার ২০১৬ মহালয়ার দিন থেকেই শুরু হয়েছে৷ শারদ সুন্দরী প্রতিযোগিতার জন্য ছবি পাঠাতে অনুরোধ জানানো হয়েছে৷ শ্রীসাহা বলেন, আনুষ্ঠানিকভাবে শারদ সুন্দরী ২০১৬ প্রতিযোগিতার আজ উদ্বোধন হল৷ ১৫ অক্টোবরের মধ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছবি পাঠাতে হবে৷ এনিয়ে ষষ্ঠবারের মতো আয়োজিত হচ্ছে শারদ সুন্দরী প্রতিযোগিতা৷ তিনি আশা করে বলেন, ত্রিপুরার মেয়েরাও চেষ্টা করলে শারদ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হতে পারবেন৷
এদিন ঋতুপর্ণা প্রশংসার সুরে বলেন, শ্যাম সুন্দর জুয়েলারি শুধু লেনদেন নয়, তার বাইরেও যে বড় পৃথিবী রয়েছে যেটা লেনদেনের সাথে যুক্ত নয় সেটাই প্রমাণ করেছে৷ এই সংস্থা মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছে৷ যেটা খুবই বড় ব্যাপার৷ মূলত, ব্যবসার বাইরে শ্যাম সুন্দর জুয়েলারি যে সমস্ত সামাজিক কাজকর্ম করে থাকেন সে বিষয়েই বলতে গিয়ে ঋতুপর্ণা বলেন, তারা সেখানেই যেখানে সাহায্যের প্রয়োজন৷
ত্রিপুরার মেয়েদের শারদ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার অনুপ্রেরণা দিয়েছেন ঋতুপর্ণা৷ তিনি প্রত্যয়ের সুরে বলেন, মনের জোর থাকলে ত্রিপুরার মেয়েরাও শারদ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হাতে পারবেন৷
এদিকে, রাজনীতির প্রসঙ্গে এক প্রশ্ণের উত্তরে ঋতুপর্ণা স্পষ্ট জানিয়েছেন, রাজনীতি বুঝি না তাই যাই না৷ কেবল শিল্পীসত্তা নিয়েই বেঁচে থাকতে চাই৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top