News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন প্রজন্মের কাছে পৌঁছতে রাজ্য সিপিএম’র ফেইসবুক পেজ
Image

নতুন প্রজন্মের কাছে পৌঁছতে রাজ্য সিপিএম’র ফেইসবুক পেজ

cpim-fbনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটি ফেইসবুক পেইজ চালু করেছে৷ ফেইসবুক পেইজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর বলেন, সংসৃকতি এবং বিনোদন মিলিয়ে পৃথিবীতে মাত্র ছয়টি বহুজাতিক সংস্থা গোটা বিশ্বের নানান ধরনের মিডিয়াকে পরিচালনা করে চলেছে৷ এমনকিআমরা যে কম্পিউটারে নানান যেসব সাইটগুলি ব্যবহার করি, সোস্যাল মিডিয়া ব্যবহার করি এই সমস্ত চালান করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে৷ স্বাভাবিক কারণেই গোটা বিশ্বের মানুষের ব্যক্তিগত গোপনীয়তা থাকছে না৷ নাগরিকদের পেছনে গোয়েন্দাগিরি চলছে৷ বিজনবাবু আরও বলেন, মানুষের কাছে যাওয়া, নতুন প্রজন্মকে যুক্ত করতে ফেইসবুক সাহায্য করবে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ জীতেন্দ্র চৌধুরী, ত্রিপুরা বামফ্রন্ট কমিটির আহ্বায়ক খগেন দাস, সিপিএম রাজ্য কমিটির সদস্য নারায়ণ কব, বনমন্ত্রী নরেশ জমাতিয়া প্রমুখ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top