News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশ দিয়ে পাইপ লাইনে রাজ্যে এলপিজি
Image

বাংলাদেশ দিয়ে পাইপ লাইনে রাজ্যে এলপিজি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ বাংলাদেশের চিটাগাঙ বন্দর ব্যবহার করে পাইপ লাইনে এলপিজি রাজ্যে নিয়ে

ফাইল ছবি৷
ফাইল ছবি৷

আসার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আইওসি’র৷ সেকেরকোটে বটলিং প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে৷ কিন্তু বটলিং প্ল্যান্ট থেকে সিলিন্ডার উৎপাদনের ক্ষেত্রে বুলেটের মজুত বড় সমস্যা৷ সেক্ষেত্রে যদি এলপিজি সরাসরি পাইপ লাইনের মাধ্যমে নিয়ে আসা সম্ভব হয় তাহলে রাজ্যের যা চাহিদা রয়েছে তা পূরণ করেও অন্যান্য জ্বালানি ক্ষেত্রে এই এলপিজি ব্যবহার করা সম্ভব হবে৷ মঙ্গলবার খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা রাজ্যে এলপিজি সংকট নিয়ে আলোচনা করতে গিয়ে পাইপ লাইনে গ্যাস আনা ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টি জানিয়েছেন৷ তবে, ২০৩০ সালের আগে এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার কোন সম্ভাবনা নেই বলে তিনি নিজেই স্বীকার করেছেন৷
রাজ্যে এলপিজি সংকট প্রসঙ্গে খাদ্যমন্ত্রীর যুক্তি, প্রতিনিয়ত চাহিদা বাড়ছে৷ কিন্তু চাহিদা মোতাবেক জোগান নেই৷ রাজ্যে প্রথম যখন বিশালগড়ে বটলিং প্ল্যান্ট গড়ে উঠেছিল তখন বছরে ৫ হাজার মেট্রিক টন উৎপাদন হত৷ বর্তমানে ১৫ হাজার মেট্রিক টন উৎপাদন হচ্ছে৷ তা সত্ত্বেও গ্যাসের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না৷ এই সমস্যা সমাধানে খাদ্যমন্ত্রী আইওসিকে অনুরোধ জানিয়েছেন আপাতত নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ রাখার জন্য৷ কিন্তু নতুন সংযোগ দেওয়া বন্ধ রাখাও অনেকটাই কষ্টসাধ্য৷ কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প অনুসারে বিপিএল পরিবারদের মধ্যে বিনামূল্যে গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে৷ স্বাভাবিকভাবে চাহিদা আরো বেড়ে গেছে৷
খাদ্যমন্ত্রী এদিন বলেন, চাহিদা যেভাবে বাড়ছে বটলিং প্ল্যান্টে সে মোতাবেক উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়৷ মেশিনগুলি অনেক পুরানো হয়ে গেছে৷ স্বাভাবিকভাবেই বেশি উৎপাদন ঐ মেশিনগুলির পক্ষে সম্ভব হয়ে উঠছে না৷ তাই এদিন তিনি বিকল্পপন্থা হিসেবে বৈদ্যুতিক চুল্লি ব্যবহার এবং পাইপ লাইনে সিএনজি গ্যাস সরবরাহ আরো বাড়াতে হবে বলে পরামর্শ দিয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top