News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে জঙ্গী কার্যকলাপ নিয়ন্ত্রণে টিএসআরের ভূমিকা গুরুত্বপূর্ণ ঃ ডিজিপি
Image

রাজ্যে জঙ্গী কার্যকলাপ নিয়ন্ত্রণে টিএসআরের ভূমিকা গুরুত্বপূর্ণ ঃ ডিজিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৯ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে বর্তমানে জঙ্গী কার্যকলাপ নেই৷ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে রাজ্যের dgpপরিস্থিতি৷ আর এই স্বাভাবিক পরিস্থিতি আনার ক্ষেত্রে টিএসআর জওয়ানদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেছেন রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ৷
আর কে নগরে টিএসআর দুই নম্বর ব্যাটেলিয়ানের প্রধান কার্যালয়ে সোমবার এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রাজ্যপুলিশের মহানির্দেশক কে নাগরাজ৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে রাজ্য পুলিশের আইজি শ্যাম চতুর্বেদি এবং টিএসআর দুই নম্বর ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ শিবিরের উদ্বোধন করে রাজ্যপুলিশের মহানির্দেশক কে নাগরাজ বলেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনী শুধু মানুষের নিরাপত্তা বিধানের কাজই করেন না, তারা সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে নানাসামাজিক কাজকর্মে অংশগ্রহণ করে৷ রক্তদান সামাজিক কর্মসূচীরই একটি অঙ্গ৷ প্রায় প্রতিবছরই টিএসআর দুই নম্বর ব্যাটেলিয়ানের প্রধান কার্যালয়ে এধরনের সামাজিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়ে আসছে৷ শুধু দুই নম্বর ব্যাটেলিয়ান কার্যালয়েই নয় অন্যান্য ব্যাটেলিয়ানগুলিতেও এধরনের নানা সামাজিক কর্মসূচী পালিত হচ্ছে৷ জননিরাপত্তা বিধানের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনে পুলিশ, টিএসআর সহ অন্যান্য নিরাপত্তা কর্মীদের এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ এধরনের কর্মসূচীতে সকল অংশের জনগণকে সামিল করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top